‘একশপ’ বাংলাদেশ ডাক বিভাগের চিলিং এবং ফ্রোজেন সুবিধাসম্পন্ন মেইল প্রসেসিং সেন্টারের মাধ্যমে সারা দেশে পচনশীল দ্রব্য পরিবহন শুরু করেছে।
আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা মেইল প্রসেসিং সেন্টার থেকে প্রথম চালান চট্টগ্রামে পাঠানোর মধ্য দিয়ে এই সেবা চালু হয়। এ উপলক্ষে তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে উপস্থিত ছিলেন মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক শাহ্ আলম ভূঁইয়া ও একশপ টিম লিড রেজওয়ানুল হক জামি।
শাহ্ আলম ভূঁইয়া বলেন, ‘পচনশীল দ্রব্য পরিবহনের মাধ্যমে ডাক বিভাগ এক নবদিগন্তের সূচনা করল। নব নির্মিত ১৪টি মেইল প্রসেসিং সেন্টারে চিলার চেম্বার রয়েছে। এর ফলে মাছ, মাংস, শাক সবজি, ফল মূল ইত্যাদি প্রেরণ করা যাবে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক অবদান রাখবে চিলার চেম্বার সংবলিত এসব আধুনিক মেইল প্রসেসিং সেন্টার।’
রেজওয়ানুল হক জামি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এখন বাস্তব। ডাক বিভাগের এই সুবিধা যাতে সকল স্তরের উদ্যোক্তাদের কাজে লাগে সেই লক্ষ্যে কাজ করবে একশপ।’
তারা জানান, এই প্রক্রিয়ায় ডাক বিভাগ এবং একশপ যৌথভাবে কাজ করবে। বিক্রেতা থেকে পণ্য সংগ্রহ করে প্যাকেজিং করে কাউন্টারে উপস্থাপন করবে একশপ। এরপর এই পণ্য ডাক বিভাগের চ্যানেলের মাধ্যমে নির্ধারিত স্থানে পৌঁছে যাবে অন্য প্রান্তের মেইল প্রসেসিং সেন্টারে। সেখান থেকে হোম ডেলিভারি সুবিধা একশপ প্রদান করবে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ কমাতে নিজেদের আপৎকালীন মজুত থেকে যৌথভাবে ১০ কোটি (১০০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। আগামী চার মাসের মধ্যে বিভিন্ন ধাপে এই বিশাল পরিমাণ তেল বিশ্ববাজারে সরবরাহ...
১৮ ঘণ্টা আগে
বিশ্ববাজারে তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নির্দেশ অমান্য করলে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ারও গোপন হুমকি দেওয়া হয়েছে।
১ দিন আগে
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
১ দিন আগে
কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১ দিন আগে