গ্রাহকদের সহজ সেবা দেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে নতুন ডেটা প্যাক ‘১ প্যাকে লাইফ সিম্পল’ চালু করেছে গ্রামীণফোন। এই সেবার আওতায় এখন থেকে গ্রাহকেরা ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড মেয়াদে ডেটা ও কম্বো প্যাক উপভোগ করতে পারবেন।
বিটিআরসির ‘ডেটা ও ডেটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশনা সেপ্টেম্বর ২০২৩’ অনুযায়ী এই প্যাকেজগুলো চালু করা হয়েছে। বিটিআরসির এই নির্দেশিকা সব অপারেটরের জন্য প্রযোজ্য।
গ্রামীণফোনের মোট ৪০টি প্যাকেজের মধ্যে গ্রাহকেরা এখন আনলিমিটেড মেয়াদের প্যাকেজের পাশাপাশি সাপ্তাহিক বা মাসিক মেয়াদের প্যাকেজ থেকে পছন্দের প্যাকেজ বেছে নিতে পারবেন। গ্রামীণফোনের এই নতুন ডেটা ও কম্বো প্যাকগুলো গ্রাহকদের জন্য বিভিন্ন প্যাকেজ কেনার প্রক্রিয়াটি আরও সহজ করে তুলবে।
অধিক মেয়াদের প্যাকেজগুলোর মাধ্যমে গ্রাহকেরা তাদের কেনা ডেটা সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারবেন এবং প্যাকেজের মেয়াদ থাকাকালীন নিরবচ্ছিন্ন ইন্টারনেট উপভোগ করতে পারবেন। পাশাপাশি, গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে একাধিক নতুন প্যাকেজও চালু করা হয়েছে।
এ ছাড়া, গ্রাহকেরা যে অফারগুলো বর্তমানে ব্যবহার করছেন, সেগুলোও মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত বৈধ থাকবে। নতুন এবং সিম্পল অফারগুলো গ্রামীণফোনের ওয়েবসাইট, মাইজিপি অ্যাপ এবং গ্রামীণফোনের নিকটতম রিটেইল পয়েন্টগুলো থেকে কিনে উপভোগ করা যাবে।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, ‘ডেটা-সমর্থিত পন্থার মাধ্যমে গ্রাহকদের সব সময় আরও উন্নত সেবাদানে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন। বিআরটিসির নির্দেশনা মেনে আমরা এই প্যাকেজগুলো চালু করছি। নতুন এই প্যাকেজগুলো আমাদের গ্রাহকদের ফলপ্রসূভাবে তাঁদের ডেটা ব্যবহার করতে ভূমিকা রাখবে এবং ইন্টারনেট ব্যবহার যতটা সম্ভব সহজ করে তুলবে।’

আমদানিতে বড় ধরনের ছাড় দিয়েছে সরকার। এখন থেকে ঋণপত্র বা এলসি খোলার পাশাপাশি ক্রয়-বিক্রয় চুক্তির ভিত্তিতে কোনো মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানি করা যাবে। একই সঙ্গে সম্পূর্ণ তৈরি অবস্থায় সর্বোচ্চ ৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ দেওয়া হয়েছে। তবে নিষিদ্ধ পণ্যের তালিকায় নতুন করে ঢুকেছে প্রাণিজ উৎসের...
৫ ঘণ্টা আগে
রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে। অর্থনীতি পুনরুদ্ধারের কিছু লক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু দেশের অভ্যন্তরীণ অর্থনীতির চাপ এখনো কাটেনি। মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে, বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও বিনিয়োগে গতি নেই, রপ্তানি প্রবৃদ্ধি প্রায় থমকে আছে। রাজস্ব আদায় ও সরকারি উন্নয়ন ব্যয়েও...
৫ ঘণ্টা আগে
বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যাত্রীদের বিমান যোগাযোগ আরও সহজ ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন দুটি করে ফ্লাইট
১৩ ঘণ্টা আগে
প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবার ধারণাকে নতুন রূপ দিতে কাজ করে আসছে। একটি সমন্বিত স্বাস্থ্যসেবা কাঠামোর আওতায় প্রাভা হেলথ ফ্যামিলি মেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, আধুনিক ডায়াগনস্টিকস ও ইমেজিং, প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা, বিউটি অ্যান্ড ওয়েলনেস, হোম হেলথ সার্ভিসেস...
১৪ ঘণ্টা আগে