আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড গ্রাহকদের জন্য ফোর্ড এভারেস্ট এক্সএলটি গাড়ির দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে। প্রধান কার্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করে আর্থিক প্রতিষ্ঠানটি।
ফোর্ড বাংলাদেশ এম অ্যান্ড ইউ মোটরস লিমিটেডের সঙ্গে আইপিডিসির স্ট্র্যাটেজিক পার্টনারশিপের অংশ হিসেবে আয়োজিত ওই প্রদর্শনীতে ফোর্ড এভারেস্ট এক্সএলটির বিভিন্ন ফিচার ও দর্শনীয় ডিজাইন দর্শনার্থীদের মধ্যে বিপুল সাড়া ফেলে।
উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তার উপস্থিতি আয়োজনটিকে আরও অর্থবহ করে তোলে।
এই আয়োজনে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্সের এএমডি রিজওয়ান দাউদ সামস, হেড অফ রিটেইল বিজনেস সাভরিনা আরিফিন, হেড অফ অটো লোন এইচ এম পারভেজ খান, ফোর্ড বাংলাদেশের হেড অফ সেলস এম জি কে মুইনুদ্দীন, হেড অফ মার্কেটিং নাফিজ ইমতিয়াজসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা।

দেশের পুঁজিবাজারে এখন গুজব, অনিশ্চয়তা ও আস্থার সংকট সমান্তরাল রেখায় চলছে। ক্ষুদ্র বিনিয়োগকারীর আচরণও বেশ অস্থির হয়ে উঠছে। সপ্তাহের বেশির ভাগ কার্যদিবসে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতনের পরিস্থিতি তাঁদের শঙ্কা বাড়িয়ে দিচ্ছে।
১৪ ঘণ্টা আগে
দেশে সবুজ বিনিয়োগ ও টেকসই অর্থায়নের গতি থমকে গেছে। এ দুই খাতে অর্থায়ন আশঙ্কাজনক কমেছে। এতে ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার প্রস্তুতিও দুর্বল হচ্ছে। একই সঙ্গে জ্বালানি খরচ ও দূষণ কমিয়ে সবুজ উৎপাদন ও টেকসই শিল্পায়নের পথেও বড় বাধা তৈরি হয়েছে।
১৪ ঘণ্টা আগে
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের প্রায় ৯৫ শতাংশই মন্দ বা আদায় অযোগ্য ঋণ হিসেবে চিহ্নিত হয়েছে। এই বিপুল পরিমাণ মন্দ ঋণে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি ক্রমেই দুর্বল হচ্ছে।অর্থনীতিবিদেরা বলছেন, মন্দ ঋণ বাড়লে ব্যাংকগুলোর বিনিয়োগ সক্ষমতা কমে যায়।
১৬ ঘণ্টা আগে
নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উদ্যাপন করছে দেশের অন্যতম নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঞ্চল। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী আয়োজিত রজতজয়ন্তী উৎসবে নৃত্যশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো প্রাঙ্গণ।
১ দিন আগে