আসন্ন ঈদ উৎসবে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এর আওতায় গত ১৮ মে মাত্র ১৫ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে একটি ফ্রিজ কেনেন হালিমা আক্তার।
ফ্রিজটি কেনার পর তার নাম, মোবাইল নম্বর এবং ফ্রিজের মডেল নম্বরের রেজিস্ট্রেশন হয়। এর কিছুক্ষণ পর তার মোবাইলে ওয়ালটনের কাছ থেকে ১০ লাখ টাকা ক্যাশ ব্যাক পাওয়ার একটি ম্যাসেজ যায়।
এ উপলক্ষে গতকাল সোমবার রাজধানী ডেমরায় এমএস টাওয়ারে ওয়ালটন প্লাজায় এক অনুষ্ঠানে হালিমা আক্তারের হাতে ওই ১০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান।
এ সময় ডেমরা থানার ইন্সপেক্টর (অপারেশনস) সুব্রত পোদ্দার, সাব-ইন্সপেক্টর মো. মাজহার, ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার ইমরোজ হায়দার খান, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার জাকির হোসেন, রিজওনাল সেলস ম্যানেজার আবু নাসের প্রধান, রিজওনাল ক্রেডিট ম্যানেজার মিজানুর রহমান, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মুস্তাফিজুর রহমান, ওয়ালটন প্লাজার ম্যানেজার মেহেদি হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এর আওতায় যেকোনো ওয়ালটন প্লাজা, শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন ‘ননস্টপ মিলিয়নিয়ার’ হওয়ার সুযোগ। এ ছাড়া কোটি কোটি টাকা ক্যাশ ব্যাকের নিশ্চিত উপহার।

দেশের পুঁজিবাজার থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করতে বন্ড ছাড়ছে পাঁচটি ব্যাংক। নিজেদের মূলধন শক্তিশালী করার পাশাপাশি সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়নের জন্য এ অর্থ সংগ্রহ করবে ব্যাংকগুলো। এর মধ্যে চার ব্যাংক বন্ডের অর্থ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করবে।
২ ঘণ্টা আগে
ব্যবসার ব্যাংক হিসাব খোলা ও ব্যবসা সম্প্রসারণে ঋণ নিতে এখন বাধ্যতামূলকভাবে ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) দেখাতে হচ্ছে। চলতি অর্থবছর থেকে কার্যকর হওয়া এ শর্তে সবচেয়ে বেশি চাপে পড়েছেন কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উদ্যোক্তারা।
২ ঘণ্টা আগে
শরিয়াহসম্মত উপায়ে ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ তৈরি করতে ইসলামি ক্রেডিট কার্ড (আইসিসি) পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে আগে থেকেই বিভিন্ন ব্যাংকের ইসলামি ক্রেডিট কার্ড থাকলেও এবারই প্রথম এ ধরনের কার্ড পরিচালনার জন্য পূর্ণাঙ্গ নিয়ন্ত্রক কাঠামো দেওয়া হলো।
৭ ঘণ্টা আগে
টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়নের সুযোগ বাড়াতে ২ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।
৭ ঘণ্টা আগে