উৎসবমুখর পরিবেশে চলছে ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০। এর আওতায় দেশের সুপার ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে এবার মিলিয়নিয়ার হয়েছেন কুমিল্লার দেবীদ্বারের ভ্যানচালক হুমায়ুন সরকার। এর আগে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে মিলিয়নিয়ার হয়েছেন আরও ৩১ জন ক্রেতা। ওয়ালটনের ১০ লাখ টাকায় ভাগ্য বদলের মিছিলে এবার যোগ দিলেন হুমায়ুন সরকার।
ঈদ উৎসব সামনে রেখে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০-এ ক্রেতাদের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ হওয়ার সুবিধা দিচ্ছে ওয়ালটন। ‘সেরা পণ্যে সেরা অফার’ স্লোগানে এই সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। সিজন-২০ চলাকালীন দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন এবং ফ্যান কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এ ছাড়া রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।
গত শনিবার উপজেলার নিউমার্কেট এলাকায় ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘চৌধুরী ইলেকট্রনিকস’ এ আয়োজিত এক অনুষ্ঠানে মিলিয়নিয়ার হুমায়ুন সরকারের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান।
এ সময় উপস্থিত ছিলেন দেবীদ্বার পৌরসভার মেয়র সাইফুল ইসলাম শামিম, স্থানীয় রাজনীতিক মামুনুর রশিদ মামুন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি হিরন মোল্লা, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর মনিরুল হক মনা, ডিভিশনাল সেলস ম্যানেজার সোহেল রানা, রিজিওনাল সেলস ম্যানেজার রাকিবুল হাসান এবং ওয়ালটন শোরুমের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ।
চার বছর ধরে ভ্যান চালাচ্ছেন গুনাইঘর এলাকার স্থায়ী বাসিন্দা হুমায়ুন। এর আগে দিনমজুর হিসেবে যুক্ত ছিলেন কৃষিকাজে। এক ছেলে ও এক মেয়েসহ চার সদস্যের পরিবারের প্রধান তিনি। বাসায় ব্যবহারের জন্য চলতি মাসের ৯ তারিখে ‘চৌধুরী ইলেকট্রনিকস’ থেকে ৪৫ হাজার ২০০ টাকা মূল্যের একটি ফ্রিজ কেনেন হুমায়ুন। ফ্রিজটি কেনার পর তাঁর নাম, মোবাইল নম্বর এবং কেনা ফ্রিজের মডেল নম্বর ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। ফ্রিজ নিয়ে বাড়ি যাওয়ার আগেই তাঁর মোবাইল ফোনে ওয়ালটনের কাছ থেকে একটি ম্যাসেজ যায়। জানতে পারেন, ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন তিনি। সেই টাকায় বাড়ি করার পাশাপাশি মেয়ের বিয়ে দেবেন।
হুমায়ুন সরকার বলেন, ‘ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাব তা কখনো ভাবিনি। এই টাকায় আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। ওয়ালটন প্রমাণ করল, তারা ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে। ওয়ালটন আমার ভাগ্য খুলে দিয়েছে। ওয়ালটনের পক্ষেই সম্ভব এত বড় আর্থিক সুবিধা দেওয়া। আমি ওয়ালটন পরিবারের সবাইকে ধন্যবাদ জানাই।’
অনুষ্ঠানে সবাইকে দেশি পণ্য কেনা ও ব্যবহারের আহ্বান জানিয়ে চিত্রনায়ক আমিন খান বলেন, ‘আমরা দেশের পণ্য কিনলে দেশের টাকা দেশে থাকবে। বিদেশি পণ্য কিনলে দেশের টাকা বিদেশে চলে যায়। দেশ বঞ্চিত হয় উন্নয়ন কর্মকাণ্ড থেকে। তাই দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং দেশে কর্মসংস্থান বৃদ্ধিতে দেশে তৈরি নিজস্ব পণ্য কেনার কোনো বিকল্প নেই।’
জানা গেছে, প্রতিবছরের মতো এবারের ঈদের স্থানীয় বাজারে ফ্রিজের প্রায় ৮০ ভাগ চাহিদা এককভাবে নিজেরাই পূরণের টার্গেট নিয়েছে ওয়ালটন। টার্গেট পূরণে ওয়ালটন বাজারে ছেড়েছে তিন শতাধিক মডেল ও ডিজাইনের রেফ্রিজারেটর, ফ্রিজার ও বেভারেজ কুলার। এসব ফ্রিজের দাম ১৪ হাজার ৯৯০ টাকা থেকে ২ লাখ টাকার মধ্যে। ওয়ালটন ফ্রিজে এআইওটি বেজড স্মার্ট প্রযুক্তি, ইন্টেলিজেন্ট ইনভার্টার, ন্যানো হেলথ কেয়ার ও অ্যান্টি ফাংগাল ডোর গ্যাসকেট প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সর্বোচ্চ ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধা, ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি, ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা, দেশব্যাপী বিস্তৃত সার্ভিস সেন্টার থেকে দ্রুত বিক্রয়োত্তর সেবা দেওয়ায় গ্রাহকপ্রিয়তার শীর্ষে রয়েছে ওয়ালটন ফ্রিজ।

দেশের মানুষের ঘরে থাকা হিসাববিহীন নগদ অর্থ ব্যাংকিং ব্যবস্থার আওতায় ফিরিয়ে আনতে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। আজ রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায়...
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম বা হ্যাচিং এগ (উর্বর ডিম) রপ্তানি করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেড ১০ হাজার ৪৪০টি ডিম বা হ্যাচিং এগ রপ্তানি করেছে। আজ রোববার (২৮ জুন) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এই রপ্তানি...
৩ ঘণ্টা আগে
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন (বিএআইডি)। গত বৃহস্পতিবার (২৫ জুন) রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। ইন্টেরিয়র ডিজাইনের অসাধারণ প্রতিভাকে...
৪ ঘণ্টা আগে
একটি সংবাদমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ হলো পাঠকের আস্থা। অল্প সময়ের মধ্যে আজকের পত্রিকা দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে সেই আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। নির্ভুল তথ্য উপস্থাপন এবং পেশাদার সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা পত্রিকাটিকে পাঠকের কাছে একটি গ্রহণযোগ্য...
১ দিন আগে