প্রতিবছর ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা নানা আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় এ বছর ইয়ামাহা দেশের ৭টি জেলায় সুদৃশ্য ফটো বুথ স্থাপন করেছে।
এ বছর দেশের ৭টি জেলায় ইয়ামাহার স্থাপন করা ফটো বুথগুলো হলো-চট্টগ্রামের সিআরবি, সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি, খুলনার নিউমার্কেট, বরিশালের বেলস পার্ক, বগুড়ার মোমো ইন ইকো পার্ক, ময়মনসিংহের গ্রিন পয়েন্ট রেস্টুরেন্ট, ও রংপুরের আরএএমসি শপিং কমপ্লেক্সে।
এসব নান্দনিক ফটো বুথ সবার দৃষ্টি আকর্ষণ করেছে। দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেয় হাজারো তরুণ-তরুণী। তাঁরা প্রিয়জনকে সঙ্গে নিয়ে ফটো বুথে ছবি তুলে উচ্ছ্বাস প্রকাশ করে।
উল্লেখ্য, এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআইয়ের একটি প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারা দেশে ইয়ামাহার ১০৬ টিরও বেশি ৩ এস (সেলস্, সার্ভিস, স্পেয়ার পার্টস্) ডিলার পয়েন্ট রয়েছে।

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সিটি ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) শীর্ষ প্রতিনিধিদল। সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
৪ ঘণ্টা আগে
জুলাই মাসের পর আগস্ট মাসেও দেশে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশে নেমেছে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। অর্থাৎ, এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক শূন্য ৬ শতাংশীয় পয়েন্ট। ২০২৫ সালের একই সময়ের তুলনায় মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ।
৫ ঘণ্টা আগে
জাহাজ ও শস্য রপ্তানি অবকাঠামোয় হামলার কারণে কৃষ্ণসাগর অঞ্চল থেকে আসা গমের চালান বিলম্বিত হচ্ছে। ফলে বিকল্প সরবরাহ নিশ্চিত করতে এশিয়ার গম আমদানিকারকেরা সম্প্রতি অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনা থেকে অন্তত ৫ লাখ মেট্রিক টন গম কেনার চুক্তি করেছেন বলে জানিয়েছেন তিনটি বাণিজ্যিক সূত্র।
৯ ঘণ্টা আগে
প্রায় ৫০ দিনের নেতৃত্বের টানাপোড়েন শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিয়মিত চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য ড. মো. রফিকুল ইসলামকে পদায়ন করা হয়েছে।
১১ ঘণ্টা আগে