
বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো প্রিমিয়ার ব্যাংক-মাস্টারকার্ড ট্রাভেল বিজনেস প্রিপেইড কার্ড। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রিমিয়ার ব্যাংক-মাস্টারকার্ড ট্রাভেল বিজনেস প্রিপেইড কার্ড উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম ইমরান ইকবাল, পরিচালক জামাল জি আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ ও মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।
কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) সৈয়দ নওশের আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) শামসুদ্দিন চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস প্রধান মো. তারেক উদ্দিন প্রমুখ।
কার্ডের সুবিধাগুলোর মধ্যে ব্যক্তিগত ভ্রমণ খাতে প্রভাব ফেলবে এমন কোনো ধরনের এনডোর্সমেন্টের প্রয়োজন ছাড়াই ঝামেলাবিহীন ভ্রমণ ভিসা সংক্রান্ত লেনদেনে সহায়তা করতে ‘ভ্রমণ ভিসা ফি প্রসেসিং’ এর জন্য একটি বিশেষ প্রিপেইড পণ্যও থাকছে। প্রকৃত লেনদেনের পরিমাণের সঙ্গে তাল মিলিয়ে এই প্রিপেইড কার্ডহোল্ডারদের জন্য ই-কমার্স খাতে একক লেনদেনের জন্য ‘নো লিমিট’ সুবিধা থাকবে।
এই কার্ডে কোনো বার্ষিক ফি-ও থাকছে না। ট্রাভেল এজেন্টরা দ্রুততম ও সবচেয়ে নিরাপদ উপায়ে স্থানীয় ও বৈশ্বিক উভয় ই-কমার্স প্ল্যাটফর্মে লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

আমদানিতে বড় ধরনের ছাড় দিয়েছে সরকার। এখন থেকে ঋণপত্র বা এলসি খোলার পাশাপাশি ক্রয়-বিক্রয় চুক্তির ভিত্তিতে কোনো মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানি করা যাবে। একই সঙ্গে সম্পূর্ণ তৈরি অবস্থায় সর্বোচ্চ ৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ দেওয়া হয়েছে। তবে নিষিদ্ধ পণ্যের তালিকায় নতুন করে ঢুকেছে প্রাণিজ উৎসের...
৪০ মিনিট আগে
রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে। অর্থনীতি পুনরুদ্ধারের কিছু লক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু দেশের অভ্যন্তরীণ অর্থনীতির চাপ এখনো কাটেনি। মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে, বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও বিনিয়োগে গতি নেই, রপ্তানি প্রবৃদ্ধি প্রায় থমকে আছে। রাজস্ব আদায় ও সরকারি উন্নয়ন ব্যয়েও...
৪৩ মিনিট আগে
বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যাত্রীদের বিমান যোগাযোগ আরও সহজ ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন দুটি করে ফ্লাইট
৯ ঘণ্টা আগে
প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবার ধারণাকে নতুন রূপ দিতে কাজ করে আসছে। একটি সমন্বিত স্বাস্থ্যসেবা কাঠামোর আওতায় প্রাভা হেলথ ফ্যামিলি মেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, আধুনিক ডায়াগনস্টিকস ও ইমেজিং, প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা, বিউটি অ্যান্ড ওয়েলনেস, হোম হেলথ সার্ভিসেস...
১০ ঘণ্টা আগে