বাংলাদেশে হৃদরোগের প্রতিকার ও প্রতিরোধে সাফল্য পেতে হলে সম্পদ সৃষ্টি ও দক্ষ জনগোষ্ঠী তৈরির পাশাপাশি চিকিৎসকদেরও উদ্বুদ্ধ হওয়ার উপর জোর এসেছে।
সম্প্রতি রাজধানীর এক হোটেলে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ‘কার্ডিওভাসকুলার কেয়ার ইন বাংলাদেশ: ক্যারেন্ট স্ট্যাটাস, ফিউচার ডিরেকশন, গ্লোবাল প্রোসপেকটিভ’ শীর্ষক মতবিনিময় সভায় বিষয়টি নিয়ে আলোচনা করেন দেশের চিকিৎসা ও ওষুধ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং জাতীয় অধ্যাপক অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল ডা. আব্দুল মালিকের সভাপতিত্বে সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন ওয়ার্ল্ড হার্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট (ইলেক্ট) ড. জগত নারুলা।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, জাতীয় হ্নদরোগ ইনস্টিটিউট ও ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের পক্ষ থেকে সভায় দেশে হৃদরোগের অবস্থা এবং চিকিৎসা বিষয়ক অগ্রগতির প্রতিবেদন তুলে ধরা হয়।
ডা. আব্দুল মালিক বলেন, ‘কেবলমাত্র সুষ্ঠু পরিকল্পনা এবং তা প্রয়োগের মাধ্যমে আমরা হৃদরোগ প্রতিকার ও প্রতিরোধে সাফল্য পাব। এজন্য আমাদের রিসোর্স ও দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে হবে। একই সাথে আমাদের চিকিৎসকদের মধ্যে ভাল মোটিভেশন থাকতে হবে।’
ওয়ার্ল্ড হার্ট ফাউন্ডেশনের সভাপতি (ইলেক্ট) ড. জগত নারুলা বলেন, ‘বাংলাদেশের হৃদরোগ ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতে ওয়ার্ল্ড হার্ট ফাউন্ডেশন সব ধরনের সহযোগিতা প্রদান করবে।’
সোসাইটি ফর কার্ডিওভাসকুলার এনজিওগ্রাফি অ্যান্ড ইন্টারভেনশনসের কোর্স ডিরেক্টর ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের প্রফেসর ড. এমজি আজম ও যুক্তরাষ্ট্রের নেভাডা বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট প্রফেসর চৌধুরী এইচ আহসান অনুষ্ঠান সঞ্চালনা করেন।
মতবিনিময় সভায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসসের চেয়ারম্যান ও এমডি আব্দুল মুক্তাদিরসহ দেশের স্বনামধন্য কার্ডিওলজিস্টরা অংশ নেন।

ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং, আলেশা মার্টসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৫৮ হাজার ৭২০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে গ্রাহকদের দাবির অঙ্ক প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা প্রায় ৫৩১ কোটি টাকার মধ্যে ৪৭২
৯ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিপুল মুনাফা অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। গত এক বছরে বাংলাদেশ ব্যাংক নিট বা প্রকৃত মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। মূলত দুর্বল ব্যাংকগুলো দৈনন্দিন চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ায় এই মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগের অর্থবছরের তুলনায় ৩ হাজা
৯ ঘণ্টা আগে
বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারের আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়নে কাজ করার ক
১৪ ঘণ্টা আগে
তিন বছরের বেশি অপেক্ষার পর দেশে ডিজিটাল ব্যাংক চালুর পথ খুলছে। দ্বিতীয় দফায় আবেদন করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিকে চূড়ান্তভাবে বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী পর্ষদ সভায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১ দিন আগে