স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এবং এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) তহবিল প্রদানকারী সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) রিজিওনাল টিম মিশন গত ৬-১২ জুন শেষ হয়েছে। মিশন প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা সমূহের এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের (ডিসি অফিস) সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে জলবায়ু অর্থায়ন, জলবায়ু বিনিয়োগ, সম্ভাব্য প্রকল্প উন্নয়ন, প্রকল্প পাইপলাইন সম্প্রসারণ এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) রিজিওনাল ম্যানেজার মিস ডায়ান জেগামের নেতৃত্বে মিশনের অন্য সদস্য ছিলেন ক্লাইমেট ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল জিসিএফ ড. বাপন ফখরুদ্দিন।
জিসিএফ রিজিওনাল মূল্যায়ন মিশন ৯-১০ জুন সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় যোগ দেন এবং জিসিএফ-এর অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁরা উপকূলীয় অঞ্চলের বাস্তবায়িত জলবায়ু অভিযোজন কার্যক্রম, জীবিকা উন্নয়ন কার্যক্রম, দুর্যোগসহনশীল অবকাঠামো এবং অন্যান্য জলবায়ু সহনশীল উদ্যোগ সম্পর্কে সরেজমিনে অবহিত হন।
এ সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সহকারী সচিব মো. আসসাদিকজামান, ক্রিম প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, নির্বাহী প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল আল আমিন, কেএফডব্লিউ-এর আরবান পোর্টফোলিও কো-অর্ডিনেটর এস কে তৌহিদুর রহমান এবং জিসিএফ-এর লিয়াজোঁ অফিসার জুয়েল মাহমুদ উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় পৌরসভা ও এলজিইডির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য ঘোষিত কর ও শুল্ক সুবিধা সাধারণ গ্রাহক বা ক্ষুদ্র উদ্যোক্তাদের বদলে সীমিত কিছু বড় প্রতিষ্ঠানের মধ্যে আটকে রাখার অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগে
অর্থনীতিতে সাম্য ও ন্যায্যতা নিশ্চিত করার পাশাপাশি অলিগার্ক বা সুবিধাভোগী বিশেষ গোষ্ঠীকে নির্মূল করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৮ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে প্রবৃদ্ধিনির্ভর অর্থনীতি থেকে উদ্ভাবন, দক্ষতা, প্রযুক্তি ও টেকসই উন্নয়নভিত্তিক অর্থনীতিতে উত্তরণের কথা বলা হলেও বাস্তবে সে ধরনের উদ্যোগ ছিল সীমিত। এবার সেই পরিবর্তনের বার্তা দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১০টি নতুন কর্মসূচি ও তহবিলের ঘোষণা দিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে