
আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ উপলক্ষে মাস্টারকার্ড ও নগদ নিয়ে এসেছে বিভিন্ন অফার। মাস্টারকার্ড থেকে নগদ ওয়ালেটে ৩ হাজার ৪৫০ টাকা বা এর বেশি অ্যাড মানি কিংবা ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করে গ্রাহক জিতে নিতে পারেন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলা দেখার টিকিট।
নগদ ও মাস্টারকার্ডের এই অফারের মাধ্যমে একজন গ্রাহক সহজেই জিতে নিতে পারেন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলা দেখার টিকিট। এর সঙ্গে থাকছে প্রতি সপ্তাহে সর্বোচ্চ লেনদেনকারী গ্রাহকের জন্য ফ্ল্যাগ বিয়ারার প্রোগ্রাম ও মাস্টারকার্ড সোফা।
এ ছাড়া ক্যাম্পেইন শেষে মাস্টারকার্ড অ্যাড মানিতে সর্বোচ্চ লেনদেনকারী একজন ও মাস্টারকার্ড ক্রেডিট কার্ড বিল পেমেন্টে একজন পাবেন ম্যাচ ডে এক্সপেরিয়েন্স ও বিয়ন্ড দ্য বাউন্ডারি টিকিট।
পাশাপাশি ক্যাম্পেইন চলার সময়ে নগদের মাধ্যমে মাস্টার কার্ডে সর্বোচ্চ বিল পেমেন্টকারী পাবেন মাঠে ক্রিকেট বিশ্বকাপের সঙ্গে সেলফি তোলার সুযোগ। এ ছাড়া মাস্টার কার্ড থেকে নগদে সর্বোচ্চ অ্যাড মানি করা গ্রাহক প্লেয়ার অব দ্য ম্যাচের সঙ্গে সেলফি তোলার সুযোগ পাবেন।
ক্যাম্পেইনের বিষয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ বলেন, ‘ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনায় নগদ ও মাস্টারকার্ড গ্রাহকদের জন্য দারুণ এই অফার চালু করেছে। ক্রিকেটপ্রেমী গ্রাহকেরা সহজে এই ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ পেতে পারেন।’

আমদানিতে বড় ধরনের ছাড় দিয়েছে সরকার। এখন থেকে ঋণপত্র বা এলসি খোলার পাশাপাশি ক্রয়-বিক্রয় চুক্তির ভিত্তিতে কোনো মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানি করা যাবে। একই সঙ্গে সম্পূর্ণ তৈরি অবস্থায় সর্বোচ্চ ৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ দেওয়া হয়েছে। তবে নিষিদ্ধ পণ্যের তালিকায় নতুন করে ঢুকেছে প্রাণিজ উৎসের...
৪১ মিনিট আগে
রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে। অর্থনীতি পুনরুদ্ধারের কিছু লক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু দেশের অভ্যন্তরীণ অর্থনীতির চাপ এখনো কাটেনি। মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে, বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও বিনিয়োগে গতি নেই, রপ্তানি প্রবৃদ্ধি প্রায় থমকে আছে। রাজস্ব আদায় ও সরকারি উন্নয়ন ব্যয়েও...
৪৪ মিনিট আগে
বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যাত্রীদের বিমান যোগাযোগ আরও সহজ ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন দুটি করে ফ্লাইট
৯ ঘণ্টা আগে
প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবার ধারণাকে নতুন রূপ দিতে কাজ করে আসছে। একটি সমন্বিত স্বাস্থ্যসেবা কাঠামোর আওতায় প্রাভা হেলথ ফ্যামিলি মেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, আধুনিক ডায়াগনস্টিকস ও ইমেজিং, প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা, বিউটি অ্যান্ড ওয়েলনেস, হোম হেলথ সার্ভিসেস...
১০ ঘণ্টা আগে