আন্তর্জাতিক ‘ক্যানডি’ ব্র্যান্ডের অত্যাধুনিক প্রযুক্তির এয়ার কন্ডিশনার নিয়ে এল ট্রান্সকম ডিজিটাল। আজ মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে ‘হায়ার বাংলাদেশ লিমিটেডের’ সঙ্গে অংশীদারত্বে নতুন পণ্যটি পরিচয় করিয়ে দেন ট্রান্সকম ডিজিটালের কর্মকর্তারা।
পারফর্মকুল (ফিক্সড স্পিড) এবং কমফোর্টকুল (ইনভার্টার সিরিজ) এই দুটি ব্যতিক্রমী সিরিজে পাওয়া যাবে ক্যানডি ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার।
পারফর্মকুল সিরিজে হাইপার পিসিবি, অ্যান্টি-করশন টেকনোলজি এবং ২০ মিটার পর্যন্ত ‘এয়ার থ্রো’ করার ক্ষমতা রয়েছে এসিটির। অন্যদিকে, ইনভার্টার বিভাগে কমফোর্টকুল সিরিজে রয়েছে অটোমেটিক ক্লিনিং প্রযুক্তি যা পরিষ্কার করার বাড়তি ঝামেলা এড়াতে সাহায্য করবে। কমফোর্টকুল সিরিজে রয়েছে ১৫ ডিবি শব্দের মাত্রা যা শান্ত পরিবেশ নিশ্চিত করবে। পাশাপাশি ইকো-মোডে ২০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত খরচের মাত্রা কমিয়ে দিতে পারে ক্যানডি এসি।
ট্রান্সকম ডিজিটালের হেড অফ বিজনেস রিতেশ রঞ্জন বলেন, ‘হায়ার বাংলাদেশ লিমিটেডের সঙ্গে যৌথভাবে ক্যানডি এয়ার কন্ডিশনার নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত।’ অত্যাধুনিক এসি সেবা প্রদানের ক্ষেত্রে এই অংশীদারত্ব ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেন তিনি। রিতেশ বলেন, ‘পারফর্মকুল এবং কমফোর্টকুল সিরিজের অত্যাধুনিক এসি গ্রাহককে নতুন অভিজ্ঞতা দিতে উদ্ভাবনে জোর দিয়েছে।’
হায়ার বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজিং বলেন, “বাংলাদেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে ‘পারফর্মকুল এবং কমফোর্টকুল’ সিরিজ সেরা মানের প্রোডাক্ট নিয়ে ‘ক্যানডি এয়ার কন্ডিশনার’ নতুন মান তৈরি করবে। ”
ক্যানডি, মিলানের কাছে ব্রুগেরিওতে অবস্থিত ইতালীয় ‘হোম অ্যাপলায়েন্স’ প্রস্তুতকারক। হায়ারের মাধ্যমে ক্যানডি ইতিমধ্যেই ভারত এবং পাকিস্তানে সুনাম অর্জন করেছে। ক্যানডির পণ্য গুলি মধ্যে হুভার ব্র্যান্ডের ওয়াশিং মেশিন এবং কেলভিনেটর রেফ্রিজারেটর বহুল প্রচলিত।
ট্রান্সকম ইলেকট্রনিকস ১৯৯৩ সালে ট্রান্সকম দ্বারা বাংলাদেশে ফিলিপস ইলেকট্রনিকস অপারেশন অধিগ্রহণের মাধ্যমে যাত্রা শুরু করে। রিটেইল, ডিস্ট্রিবিউশন, সার্ভিস, ম্যানুফ্যাকচারিং এবং প্রোজেক্ট ব্যবসায় জোর দিয়ে, বাংলাদেশের গ্রাহকদের কাছে ব্যতিক্রমী পরিষেবাসহ বিশ্বমানের ব্র্যান্ড এবং মানসম্পন্ন পণ্য সরবরাহ করছে ট্রান্সকম ইলেকট্রনিকস।

আগের সরকারগুলোর ধারাবাহিকতায় বর্তমান সরকারও উন্নয়ন ব্যয় টিকিয়ে রাখতে ঋণের ওপর বেশি নির্ভরশীল হয়ে উঠছে। একই সঙ্গে অতীতে নেওয়া বিপুল ঋণের সুদ পরিশোধেও গুনতে হচ্ছে বড় অঙ্কের অর্থ। কিন্তু এর বিপরীতে সরকারের আয় বাড়ছে তুলনামূলক ধীরগতিতে। ফলে একদিকে যেমন ঋণের বোঝা বাড়ছে, অন্যদিকে বাড়ছে সুদ পরিশোধের চাপও।
৪০ মিনিট আগে
উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা, ব্যবসা-বাণিজ্যে ধীরগতি এবং ভ্যাট আদায়ে বড় ধাক্কার চাপে চলতি ২০২৫-২৬ অর্থবছরে বড় রাজস্ব ঘাটতির মুখে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থবছরের প্রথম ১০ মাসেই রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৯২ হাজার ২৩৯ কোটি টাকা। অর্থনীতিবিদেরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে বছর শেষে...
১ ঘণ্টা আগে
দেশের পাট খাতকে প্রায় ১ বিলিয়ন ডলারের রপ্তানি আয় থেকে ৫-৭ বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। এ জন্য আধুনিক প্রযুক্তি, গবেষণা, উন্নত বীজ উৎপাদন এবং বহুমুখী পাটপণ্যের বাজার সম্প্রসারণে নতুন কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
১ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপের উত্তেজনা, আবেগ ও ইমার্সিভ ভিউয়িং এক্সপেরিয়েন্স দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে ‘সবার জন্য বিশ্বকাপ’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইন চালু করেছে সিঙ্গার বাংলাদেশ। সম্প্রতি সিঙ্গার বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দেশব্যাপী একযোগে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
২ ঘণ্টা আগে