Ajker Patrika

নন-লাইফ ইনস্যুরেন্স সেবা চালু করছে ডাচ্-বাংলা ব্যাংক ও প্রগতি ইনস্যুরেন্স

বিজ্ঞপ্তি
নন-লাইফ ইনস্যুরেন্স সেবা চালু করছে ডাচ্-বাংলা ব্যাংক ও প্রগতি ইনস্যুরেন্স
ছবি: ডাচ্-বাংলা ব্যাংকের সৌজন্যে

গ্রাহকদের জন্য নন-লাইফ ইনস্যুরেন্স সেবা চালু করতে প্রগতি ইনস্যুরেন্স পিএলসির সঙ্গে করপোরেট এজেন্ট চুক্তি স্বাক্ষর করেছে ডাচ্-বাংলা ব্যাংক। গতকাল সোমবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ব্যাংকটির ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমের আওতায় নতুন এ সেবা যুক্ত হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান এবং প্রগতি ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. শাহ আলম উপস্থিত ছিলেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় গ্রাহকেরা মোটর, ভ্রমণ, স্বাস্থ্য, কৃষি ও শস্যবিমাসহ বিভিন্ন নন-লাইফ ইনস্যুরেন্স সেবা গ্রহণের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বীমা সেবার সাফল্য কেবল পলিসি বিক্রির ওপর নির্ভর করে না; বরং সময়মতো, স্বচ্ছ ও ন্যায্যভাবে বীমা দাবির অর্থ পরিশোধ করাও সমান গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে গ্রাহকদের জন্য সহজ, কার্যকর ও গ্রাহকবান্ধব বীমা দাবি নিষ্পত্তি ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ডাচ্-বাংলা ব্যাংক ও প্রগতি ইনস্যুরেন্সের এ কৌশলগত অংশীদারিত্ব গ্রাহকদের আর্থিক সুরক্ষা আরও জোরদার করবে। পাশাপাশি ব্যাংকটির ব্যাংকাস্যুরেন্স কার্যক্রম সম্প্রসারণ ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত