
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের বিআরটিএ অনুমোদিত ইলেকট্রিক বাইক সিরিজ তাকিওনে (TAKYON) দিচ্ছে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। বাজারে থাকা ৩ মডেলের ওয়ালটন ই-বাইকে প্রতি কিলোমিটার যাতায়াতের খরচ মাত্র ১০-১৫ পয়সা।
ওয়ালটনের তাকিওন ই-বাইকগুলো হয়ে উঠেছে স্মার্ট, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যাতায়াতের আধুনিক সমাধান। শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ ও স্টাইলিশ ডিজাইনের সমন্বয়ে তৈরি তাকিওন ই-বাইকগুলো শহরের ব্যস্ত রাস্তায় এবং দৈনন্দিন যাতায়াতে হতে পারে সবার আদর্শ সঙ্গী।
বর্তমানে বাজারে তাকিওন সিরিজের তাকিওন ১.০০ (৩৮ এএইচ), তাকিওন ১.০০ (২৬ এএইচ) ও তাকিওন লিও (২৩ এএইচ) মডেলের ই-বাইক পাওয়া যাচ্ছে।
দেশজুড়ে সব ওয়ালটন প্লাজা অথবা অফিশিয়াল ডিলার আউটলেট কিংবা অফিশিয়াল ওয়েবসাইট থেকে ক্রয় করলে গ্রাহকেরা পাচ্ছেন তাকিওন ১.০০ (৩৮ এএইচ) ও তাকিওন ১.০০ (২৬ এএইচ) মডেলের ক্ষেত্রে সর্বনিম্ন ২ হাজার ৫০০ থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত এবং তাকিওন লিও (২৩ এএইচ) মডেলের ক্ষেত্রে সর্বনিম্ন ২ হাজার থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
এই ক্যাশব্যাক অফারটি নগদে ক্রয়ের পাশাপাশি কিস্তিতে ক্রয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। কিস্তিতে ক্রয়ের ক্ষেত্রে প্রথম মাসের কিস্তির সঙ্গে ক্যাশব্যাক সমন্বয় করা হবে। ই-বাইক ক্রয়ের পর গ্রাহক তাঁর নিবন্ধিত মোবাইল নম্বরে ম্যাসেজের মাধ্যমে নির্দিষ্ট ক্যাশব্যাকের পরিমাণ জানতে পারবেন। ইতিমধ্যে অসংখ্য ক্রেতা ক্যাশব্যাকের সুবিধা উপভোগ করেছেন।
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চিফ বিজনেস অফিসার (কম্পিউটার) তৌহিদুর রহমান রাদ বলেন, স্মার্ট, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যাতায়াতের আধুনিক বাহন হিসেবে তাকিওন ইলেকট্রিক বাইক সবার মন জয় করে নিয়েছে। যার পরিপ্রেক্ষিতে গ্রাহকদের জন্য ক্যাশব্যাকের এই সুবিধা দেওয়া হচ্ছে। চলতি বছরের মধ্যে উন্নত বিভিন্ন স্পেসিফিকেশনে আরও অনেকগুলো মডেলের ই-বাইক বাজারে ছাড়তে যাচ্ছে ওয়ালটন।
বর্তমানে তাকিওন ১.০০ (৩৮ এএইচ), তাকিওন ১.০০ (২৬ এএইচ) ও তাকিওন লিও (২৩ এএইচ) মডেলগুলোর রেগুলার মূল্য যথাক্রমে ১ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা, ১ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা ও ৭৮ হাজার ৭৫০ টাকা।
তাকিওন ই-বাইক সিরিজ ওয়ালটন প্লাজা ও ওয়ালটনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সহজেই কেনা যাবে। প্রতিটি মডেলের সঙ্গে থাকছে নির্দিষ্ট ওয়ারেন্টি সুবিধা এবং দেশজুড়ে দ্রুততম আফটার সেলস সার্ভিসসহ কলসেন্টারের মাধ্যমে সার্বক্ষণিক নির্ভরযোগ্য সেবা পাওয়ার নিশ্চয়তা।

ইরান যুদ্ধের প্রভাবে কাঁচামাল সরবরাহে সংকট তৈরি হওয়ায় রাবার গ্লাভস বা দস্তানা প্রস্তুতকারক কোম্পানিগুলো দাম বাড়িয়েছে। একই সঙ্গে তারা উৎপাদন কমানোর বিষয়েও সতর্ক করেছে। এতে স্বাস্থ্যসেবা খাতে দুশ্চিন্তা বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে
ইসরায়েল ও ওয়াশিংটনের ইরান আক্রমণের পর বিশ্বজুড়ে তেলের বাজারের চরম অস্থিরতার মধ্যেই নিজের স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে উপদেষ্টাদের সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লাস ভেগাসে আয়োজিত এক জনাকীর্ণ অনুষ্ঠানে তিনি দাবি করেন, বিশেষজ্ঞরা তেলের দাম নিয়ে যে হাহাকার করেছিলেন...
১১ ঘণ্টা আগে
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
১৩ ঘণ্টা আগে
কয়েক সপ্তাহ ধরে বাজারে ভোজ্যতেলের সংকট চলছে। তেলের সরবরাহ কিছুটা বাড়লেও সংকট এখনো কাটেনি। এর মধ্যেই বাড়ছে সবজির দাম। হাতে গোনা দু-একটি বাদে সব ধরনের সবজির দাম এখন ৮০ টাকার ওপরে।
১৯ ঘণ্টা আগে