আজকের পত্রিকায় গত রোববার প্রকাশিত ‘৩৩ জীবনবিমা কোম্পানি: গ্রাহকের টাকা নিয়ম ভেঙে ব্যয়’ শীর্ষক প্রতিবেদনের আংশিক প্রতিবাদ জানিয়েছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড ও ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানি দুটি বলছে, তাদের অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ের তথ্য ভুল ও ভিত্তিহীন। প্রকৃত তথ্য হলো, সীমার চেয়ে কম ব্যয় করা হয়েছে।
গার্ডিয়ান লাইফ বলছে, জানুয়ারি-মার্চ প্রান্তিকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নিয়ম অনুযায়ী, গার্ডিয়ান লাইফের অনুমোদিত ব্যয়ের সীমা ছিল ৬৩ কোটি ৬৭ লাখ টাকা। এর বিপরীতে কোম্পানি ব্যবস্থাপনায় প্রকৃত খরচ হয়েছে মাত্র ৫০ কোটি ১ লাখ কোটি টাকা। অর্থাৎ অনুমোদিত সীমার চেয়ে ১৩ কোটি ৬৬ লাখ টাকা কম ব্যয় করেছে।
ডেলটা লাইফ বলছে, আইডিআরএর নিয়ম অনুযায়ী, ডেলটা লাইফের অনুমোদিত ব্যয় সীমা ছিল ৫৯ কোটি ৭ লাখ টাকা। এই নির্ধারিত সীমার বিপরীতে কোম্পানি ব্যবস্থাপনায় প্রকৃত খরচ হয়েছে ৫০ কোটি ২৯ লাখ টাকা। অর্থাৎ, ডেলটা লাইফ অনুমোদিত সীমার চেয়ে ৮ কোটি ৭৭ লাখ টাকা কম ব্যয় করেছে।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনটি তৈরি করা হয়েছে আইডিআরএর ‘লাইফ কোম্পানিজ আন-অডিটেড ডেটা অব ফার্স্ট কোয়ার্টার ২০২৬’ অনুসারে। প্রতিবেদনের ‘অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ে’র কলামে ১২ নম্বর তালিকায় গার্ডিয়ান লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় উল্লেখ করা হয়েছে ১৩ কোটি ৬৬ লাখ টাকা। একইভাবে ৮ নম্বর তালিকায় ডেলটা লাইফের ব্যয় উল্লেখ করা হয়েছে ৮ কোটি ৭৭ লাখ টাকা। প্রতিবেদক শুধু আইডিআরএর তথ্য তুলে ধরেছেন।

বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড চীনের খ্যাতিমান প্রতিষ্ঠান গুয়াংসি ইউফেং কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে...
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন প্রবাসী আয় বা রেমিট্যান্স; যা দেশের বৈদেশিক মুদ্রার জোগান, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও প্রবাসী পরিবারের জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক সংকটের মধ্যে অতি সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরব
১০ ঘণ্টা আগে
জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন মো. নূরুল হুদা। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি আইসিবির ডিএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, করপোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল...
১৪ ঘণ্টা আগে
আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ...
১৭ ঘণ্টা আগে