বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) এবং অফিসার কল্যাণ সমিতি। গতকাল মঙ্গলবার ব্যাংকের অডিটরিয়ামে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিবারের শিক্ষক বিশিষ্ট লেখক, সাহিত্যিক, প্রাবন্ধিক রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সাবেক মহাব্যবস্থাপক হেফজুর রহমান, জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক মো. জাহিদ হোসেন, অফিসার কল্যাণ সমিতির সম্মানিত আহ্বায়ক কৃষিবিদ সৈয়দ লিয়াকত হোসেন, সহকারী মহাব্যবস্থাপক মো. জাহেদ, ওমেন্স ফোরামের আহ্বায়ক তাসলিমা আক্তার লীনা ও সিবিএর কেন্দ্রীয় নেতারা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিবিএর সম্মানিত সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ। সভা সঞ্চালনা করেন সিবিএর সাধারন সম্পাদক মো. মিরাজ হোসেন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. খালেদুজ্জামান।

এক দশক আগেও যে অর্থনীতির বড় অংশের হিসাব করা হতো কারখানা, দোকান, কৃষি ও প্রচলিত সেবার মাধ্যমে, এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। স্মার্টফোনের মাধ্যমে পণ্য বিক্রি, অ্যাপভিত্তিক যাতায়াত, মোবাইল ফোনে আর্থিক লেনদেন, অনলাইনে কাজ করে আয় কিংবা ফুটপাতে ছোট ব্যবসা—সবই এখন মানুষের আয় ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অংশ
১ ঘণ্টা আগে
নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে সাতটি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একই সময়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সাতটি মামলা করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে কড়াকড়ি ও নানা শর্তারোপের প্রভাবে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যে ভাটা পড়েছে। এতে একদিকে যেমন সরকারের রাজস্ব আয় কমেছে, অন্যদিকে স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ও
৫ ঘণ্টা আগে
গ্যাসের সংকট মোকাবিলায় ভাসমান এলএনজি টার্মিনাল ও স্থলভাগে গ্যাস সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এসব বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।
৯ ঘণ্টা আগে