
গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে আরও উন্নত ইন্টারনেট ব্যাংকিং সেবা দিতে আরও উন্নত করে তৈরি করা হয়েছে প্রাইম ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘মাইপ্রাইম’কে। নতুন অ্যাপ ‘মাইপ্রাইমের’ আধুনিক ইউজার ইন্টারফেসের মাধ্যমে গ্রাহকেরা খুব সহজেই ফান্ড ট্রান্সফার, পেমেন্ট, স্টেটমেন্ট সংগ্রহ, লাইভ চ্যাটসহ যেকোনো ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদমাধ্যম বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ ‘মাইপ্রাইম’ অ্যাপটি উন্মোচন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রাহমান এবং উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ—মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, এএনএম মাহফুজ, শামস আবদুল্লাহ মোহাইমীন, মো. জিয়াউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংকের ডিএমডি ও কনজিউমার ব্যাংকিংয়ের প্রধান এএনএম মাহফুজ বলেন, ‘প্রাইম ব্যাংক বাংলাদেশে প্রথম ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু করা স্থানীয় ব্যাংকগুলোর মধ্যে একটি। ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্রমবর্ধমান চাহিদা মাথায় রেখে প্রাইম ব্যাংক আগের অ্যাপটিকে নতুন টেকনোলজি ব্যবহার করে আরও নতুন ফিচারস দিয়ে মাইপ্রাইম অ্যাপে রূপান্তরিত করেছে। এই অ্যাপ আইওএস এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে।’
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বলেন, ‘ভোক্তারা দিন দিন আরও বেশি ডিজিটাল আর্থিক সেবা গ্রহণ করছে। ব্যাংকিং খাতের ডিজিটাইজেশনের এই যুগে আমাদের গ্রাহকদের দিন রাত ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা প্রদানের সক্ষমতা অর্জন করতে হবে। মাইপ্রাইম অ্যাপের মাধ্যমে প্রাইম ব্যাংক তার ডিজিটাইজেশনের যাত্রায় আরেকটি মাইলফলক ছুঁয়েছে, যা আমাদের গ্রাহকসেবার মান আরও বহুগুণে বৃদ্ধি করবে।’

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা সংসদে তুলে ধরেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি আরও জানান, দেশে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। এ সময় খেলাপি ঋণ আদায়ে সরকারের পদক্ষেপগুলোও তুলে ধরেন অর্থমন্ত্রী।
২৬ মিনিট আগে
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং টেকসই ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং প্যারামাউন্ট গ্রুপের মধ্যে ৩.৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ) সই হয়েছে।
৪৪ মিনিট আগে
রপ্তানিকারকদের ঋণ সহায়তা বাড়াতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে গঠিত রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এ বিষয়ে ধাপে ধাপে তহবিল বাড়ানোর আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
১ ঘণ্টা আগে
দেশে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব তুলে ধরে এ তথ্য জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রী আরও জানান, বতর্মান সংসদ সদস্য ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।
২ ঘণ্টা আগে