
শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি সই করেছে ক্রাউন সিমেন্ট পিএলসি। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠানটির সঙ্গে এ চুক্তি করে প্রাইম ব্যাংক।
চুক্তি অনুযায়ী, ক্রাউন সিমেন্ট পিএলসির সব কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বিশেষ করে কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সলিউশনসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এ ছাড়া প্রতিষ্ঠানটি নিরবচ্ছিন্নভাবে স্বয়ংক্রিয় করপোরেট পেমেন্টের জন্য ব্যাংকের ডিজিটাল পোর্টাল ‘প্রাইম পে’-এর সেবা উপভোগ করতে পারবেন।
প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ সিএফও মোহাম্মদ আহসান উল্লাহ, এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও এরিয়া হেড, ঢাকা, করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং সাজিদ রহমান, হেড অব উইমেন ব্যাংকিং ও অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন; হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ; এসভিপি ও টিম হেড, করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং সালেহ মো. মাহফুজুল হাসান এবং ক্রাউন সিমেন্ট পিএলসির ডিজিএম ও হেড অব ট্রেজারি অ্যান্ড সিএমডি মো. মোকাররম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। এরপর থেকেই বিপর্যস্ত হয়ে পড়েছে বৈশ্বিক তেল ও গ্যাসের বাজার। আজ শনিবার যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ছিল গ্যালন প্রতি গড়ে ৩ দশমিক ৬৮ মার্কিন ডলার...
২৯ মিনিট আগে
আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই, তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই। আগামী পাঁচ বছর পর এ দেশের গ্যাসের চাহিদা হবে সাড়ে চার হাজার মিলিয়ন ঘনফুট, যা আমরা নিজেদের ক্ষেত্র থেকেই সরবরাহ করার সক্ষমতা অর্জন করব...
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের সংঘাত দুই সপ্তাহ পেরোতেই বিশ্ববাজারে তীব্র অস্থিরতা তৈরি করেছে এবং তেলের দাম প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এর প্রতিক্রিয়ায় পেট্রল ও ডিজেলের দামও হু হু করে বেড়েছে। যুদ্ধ শুরুর পর থেকে পেট্রলের দাম বেড়েছে ৬৫ সেন্ট এবং ডিজেলের দাম বেড়েছে ১ দশমিক ১৩ ডলার। এমনটাই জানিয়েছে
৩ ঘণ্টা আগে
দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’-এর অফিশিয়াল এয়ারলাইন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। এটি ভ্রমণ ও পর্যটন খাতের আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২১তম আসর।
৪ ঘণ্টা আগে