
ভ্যাট আদায় করার যন্ত্র ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) সরকারিভাবে বসানোর ব্যর্থতার পর কাজটির দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেডকে। গত সপ্তাহে আনুষ্ঠানিক উদ্বোধনের পর গতকাল সোমবার জেনেক্স ইনফোসিস ও ভ্যাটের বিভিন্ন দপ্তরের জন্য পরিপালনীয় বিষয়গুলো উল্লেখ করে সাধারণ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জারি করা আদেশে কীভাবে কাজ করতে হবে, তা উল্লেখ থাকলেও শাস্তির বিধান অস্পষ্ট।
আদেশে ইএফডি/এসডিসি স্থাপনযোগ্য প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করা, স্থাপন ও প্রশিক্ষণ, মনিটরিং, সার্ভিস সেন্টার স্থাপন ও মেশিন মেরামত, প্রচার-প্রচারণা, দাখিলপত্র পেশকরণসহ অন্যান্য বিষয় উল্লেখ করা হয়েছে। তবে কাজ করতে ব্যর্থ হলে কিংবা কোনো অনিয়ম হলে শাস্তির বিধান উল্লেখ নেই আদেশে।
এ বিষয়ে জানতে চাইলে এনবিআরের এক সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘তারা যদি ঠিকমতো কাজ না করতে পারে তাহলে কী হবে, সেটা দরপত্রে বলা হয়েছে। তারা পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ। কাজটা সহজ করার জন্য আমরা লিখে দিলাম। যাতে সহজে বোঝা যায় তারা কী কী করবে। আর সবই দরপত্রে লেখা আছে। কাজ করতে না পারলে তার পেমেন্ট আটকানো হবে অথবা অন্য কী ব্যবস্থা নেওয়া হবে, তা দরপত্রে উল্লেখ আছে।
যদিও দরপত্রে উল্লিখিত বিষয় জানার সুযোগ নেই সাধারণের। তাতে বেসরকারি খাতের এই প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে অস্পষ্টই থেকে গেল দেশের মানুষ ও ব্যবসায়ীরা। আদেশে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের ইএফডি মেশিন অকেজো হলে সর্বোচ্চ এক দিনের মধ্যে প্রতিস্থাপন করতে হবে।

ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ সংকটে পড়েছে ভারত। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পাওয়ার পর ভারতীয় শোধনাগারগুলো প্রায় ৩০ মিলিয়ন (৩ কোটি) ব্যারেল রুশ তেল কিনেছে। এই লেনদেনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ ও রপ্তানি বিল বিক্রয়ের লক্ষ্যে পোশাকশিল্প এলাকায় ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। ওই দুই দিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন চালু থাকবে।
২ ঘণ্টা আগে
ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাব মোকাবিলা ও নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখতে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল সহায়তা চায় আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। পাশাপাশি গৃহঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
২ ঘণ্টা আগে