রেকর্ড দাম বাড়ার তিনদিনের মাথায় দেশের বাজারে কিছুটা কমানো হয়েছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৯৭ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা পাকা স্বর্ণের দাম কমায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (২১ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভা শেষে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছেন কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ।
এর আগে ১৮ মার্চ ঘোষণা দিয়ে এক লাফে সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৭৯৪ টাকা নির্ধারণ করে বাজুস। দেশের বাজারে এর আগে কখনো স্বর্ণের এত দাম হয়নি। পরের দিন সেই দাম কার্যকর হয়। রেকর্ড ওই দাম নির্ধারণের তিনদিনের মাথায় স্বর্ণের দাম কমানো হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ২২ মার্চ থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৯৭ হাজার ৬২৮ টাকা করা হয়েছে। আর ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা কমিয়ে ৯৩ হাজার ১৯৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৪ টাকা কমিয়ে করা হয়েছে ৭৯ হাজার ৮৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৭৫৮ টাকা কমিয়ে ৬৬ হাজার ৫৪৩ টাকা করা হয়েছে।
এর আগে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৯৮ হাজার ৭৯৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম সাত হাজার ২৯০ টাকা বাড়িয়ে ৯৪ হাজার ৩০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছয় হাজার ২৪১ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৮৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে পাঁচ হাজার ১৩২ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৩০১ টাকা করা হয়েছিল।

শরিয়াহসম্মত উপায়ে ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ তৈরি করতে ইসলামি ক্রেডিট কার্ড (আইসিসি) পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে আগে থেকেই বিভিন্ন ব্যাংকের ইসলামি ক্রেডিট কার্ড থাকলেও এবারই প্রথম এ ধরনের কার্ড পরিচালনার জন্য পূর্ণাঙ্গ নিয়ন্ত্রক কাঠামো দেওয়া হলো।
২ ঘণ্টা আগে
টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়নের সুযোগ বাড়াতে ২ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।
২ ঘণ্টা আগে
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে পেতে এবার এগিয়ে এল দেশের বৃহৎ ইলেকট্রনিকস পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এ লক্ষ্যে নিখোঁজ ব্যক্তিদের জরুরি তথ্য প্রচারকারী প্ল্যাটফর্ম ‘মুন অ্যালার্ট’-এর সঙ্গে যৌথভাবে ‘মিসিং পারসনস ব্রডকাস্ট’ উদ্যোগ চালু করেছে ওয়ালটন প্লাজা।
২ ঘণ্টা আগে
ক্যাশ লেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলা কিউআর নিয়ে ‘গভর্নরের সঙ্গে মতবিনিময়’ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় গত শনিবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
৪ ঘণ্টা আগে