বাংলাদেশে চেরি গাড়ির একমাত্র ডিস্ট্রিবিউটর এশিয়ান মোটরস্পেক্স লিমিটেড সম্প্রতি চেরি শোরুমে ‘ডেলিভারিং লাভস’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ভালোবাসা দিবস উদযাপন করেছে। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল গ্রাহকদের সাথে সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি চেরি ব্র্যান্ডের উদ্ভাবন, ও গ্রাহক সেবার প্রতি প্রতিশ্রুতি তুলে ধরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান মোটরস্পেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান। তার উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব বৃদ্ধি করে এবং বাংলাদেশে চেরি ব্র্যান্ডের অভিজ্ঞতাকে আরও উন্নত করার ক্ষেত্রে এশিয়ান মোটরস্পেক্স-এর একাগ্রতা পুনর্ব্যক্ত করে।
অনুষ্ঠানের মূল বক্তব্যে দেওয়ান সাজেদুর রহমান বলেন, ‘আমরা শুধু গাড়ি বিক্রি করতে চাই না; আমরা আপনাদের জীবনের বিশেষ মুহূর্তগুলোর অংশ হতে চাই।’ তার এই বক্তব্য চেরি ব্র্যান্ডের লক্ষ্য—অর্থাৎ কেবল যানবাহন বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশেষ দিনগুলোতে গ্রাহকদের জন্য অর্থবহ অভিজ্ঞতা ও আবেগীয় মূল্য তৈরির বিষয়টিকেই ফুটিয়ে তোলে।
অনুষ্ঠানে উৎসবের আমেজ যোগ করতে উপস্থিত ছিলেন জনপ্রিয় ডিজিটাল ইনফ্লুয়েন্সার ইফতেখার রাফসান, রাকিন আবসার এবং শৌমিক। তারা আগত অতিথি ও গ্রাহকদের সাথে আলাপচারিতায় অংশ নেন এবং চেরি ব্র্যান্ডের আধুনিক ও তরুণ-প্রজন্মের কাছে এর গ্রহণযোগ্যতা তুলে ধরেন।
ভালোবাসা দিবসের থিমে সাজানো চেরি শোরুমে দর্শনার্থীদের জন্য ছিল এক উষ্ণ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ। আগত অতিথিরা শোরুমে চেরি গাড়ির আধুনিক প্রযুক্তি ও প্রিমিয়াম ফিচারগুলো পরখ করে দেখেন এবং বিভিন্ন ইন্টারেক্টিভ কার্যক্রমে অংশগ্রহণ করেন। এছাড়াও একটি সুসজ্জিত চেরি টিগো ৮ প্রো (Chery Tiggo 8 Pro) গাড়ি ঢাকার বিভিন্ন এলাকা যেমন—বনানী, গুলশান, তেজগাঁও এবং ধানমন্ডির রাস্তায় প্রদর্শিত হবে।
এই সফল উদযাপনের মাধ্যমে চেরি বাংলাদেশ কেবল রাস্তায় গাড়ির সংখ্যা বৃদ্ধি নয়, বরং একটি নিবিড় গ্রাহক কমিউনিটি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে। প্রযুক্তি ও আভিজাত্যের সাথে আন্তরিক সম্পর্কের মেলবন্ধন ঘটিয়ে চেরি তার গ্রাহকদের সাথে বন্ধন আরও শক্তিশালী করতে সক্ষম হয়েছে।

পবিত্র রমজান মাস সামনে রেখে দেশে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে ঢাকা, চট্টগ্রামসহ দেশের সব বড় শহরের খুচরা বাজারে সবজি, মাছ, মুরগি, মসলা ও ইফতারসামগ্রীর দামে ঊর্ধ্বগতি। বন্দরকেন্দ্রিক অচলাবস্থা, নির্বাচনকালীন ছুটি ও পরিবহনসংকটে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় ভোগান্তিতে পড়ে
৩৫ মিনিট আগে
বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎ বিতরণ সংস্থা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) আরও ২০টি অঞ্চলের বিদ্যুৎ বিল দেওয়া যাবে নগদের মাধ্যমে। এর মাধ্যমে দেশের ২৪টি জেলার ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকেরা নগদের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে পারবেন।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), বি-৯৮৫ (বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত)।
৪ ঘণ্টা আগে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ানো হয়েছে। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ভ্যাট দিতে পারবে বিভিন্ন প্রতিষ্ঠান। গতকাল রোববার রাতে এনবিআরের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী স্বাক্ষরিত এক আদেশে এই সময়সীমা বাড়ানো হয়। প্রতি মাসের ১৫ তারিখ
৬ ঘণ্টা আগে