আলোচনা সভা

তরুণেরা দেশের শক্তি ও উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাঁদের অংশগ্রহণ ও মতামত দেশের টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে। শিক্ষা, কর্মসংস্থান, বাক্স্বাধীনতা ও জলবায়ু পরিবর্তনকে তরুণেরা প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছেন। তাঁরা এসব ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন এবং চ্যালেঞ্জ মোকাবিলায় সুপারিশ উপস্থাপন করেছেন।
গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘জাতীয় এসডিজি রিপোর্ট (ভিএনআর) ২০২৫: যুবসমাজের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এসব বিষয় উঠে আসে। সভায় তরুণদের মতামত ও সুপারিশ তৃতীয় জাতীয় ভিএনআর প্রতিবেদনে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান যুব প্রতিনিধিরা। সভাটি সঞ্চালনা করেন নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক এবং সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির রিসার্চ অ্যাসোসিয়েট সওরোজা তালুকদার।
সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, শোভন কর্মসংস্থান নিশ্চিত করতে হলে সর্বনিম্ন মজুরি বাস্তবায়ন জরুরি। একই সঙ্গে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দেশের বিদ্যমান বহুমুখী শিক্ষাব্যবস্থার সমন্বয় প্রয়োজন। তিনি আরও বলেন, ‘ভিএনআর হলো একটি পণ্য আর আমরা এখানে যে আলোচনা করলাম, তা হলো একটি প্রক্রিয়া। পণ্য তখনই ভালো হয়, যখন প্রক্রিয়াটি যথাযথভাবে পরিচালিত হয়। এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে কর্মসংস্থান, শিক্ষা, বাক্স্বাধীনতা ও জলবায়ু বিষয়গুলোতে আরও কার্যকর নীতি গ্রহণ করা জরুরি।’
মোস্তাফিজুর রহমান আরও উল্লেখ করেন, বাংলাদেশ তৃতীয় স্বপ্রণোদিত জাতীয় পর্যালোচনা (ভিএনআর) প্রস্তুতির প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সরকারের উদ্যোগে ভিএনআর প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন অংশীজনদের মতামত সংগ্রহ করা হবে, যা চূড়ান্ত প্রতিবেদনে প্রতিফলিত হবে।
সভায় আলোচকেরা বলেন, এসডিজি বাস্তবায়ন ও ভিএনআর প্রস্তুতি প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দৃষ্টিভঙ্গি ও পরামর্শ নীতিনির্ধারকদের জন্য সহায়ক হতে পারে। এ উদ্দেশ্যে আলোচনায় দলগত কাজের মাধ্যমে তরুণেরা তাঁদের মতামত দিয়েছেন, যা চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।

দেশের আমদানি বাজারে গতি ফিরছে—কিন্তু সেই গতি এখনো বিনিয়োগে পৌঁছায়নি। সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে নতুন আমদানি ঋণপত্র (এলসি) খোলার পরিমাণ বেড়েছে প্রায় ৭ শতাংশ। অথচ এলসির বিপরীতে পণ্য এনে মূল্য পরিশোধের প্রবৃদ্ধি থেমেছে প্রায় শূন্যে।
৭ ঘণ্টা আগে
ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগে চালু হওয়া ‘বাংলা কিউআর’ দ্রুত নগদ অর্থের বিকল্প হয়ে উঠছে। চলতি বছরের জুলাইয়ে একক কিউআর ব্যবস্থায় আসার পর ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠানের গ্রাহকেরা একই কিউআর দিয়ে অর্থ পরিশোধ করতে পারছেন।
৮ ঘণ্টা আগে
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ৫৬ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। একই সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া আগের ঋণ পরিশোধ করেছে সাড়ে ৪৮ হাজার কোটি টাকা। ফলে সরকারের নিট ব্যাংকঋণ দাঁড়িয়েছে ৭ হাজার ৫০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে
৮ ঘণ্টা আগে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আবদুর রহমানের অভোগ কর অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত করে তিন বছরের জন্য তাঁকে ওই পদে চুক্তিতে নিয়োগ দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৫ ঘণ্টা আগে