
অ্যারিস্টোফার্মা লিমিটেড স্বাস্থ্যসেবায় ৪০ বছর পূর্ণ করেছে। এই মাইলফলক উদযাপন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে আজ রোববার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) প্রতিষ্ঠানটির ‘বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫’ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশ থেকে আসা প্রায় সাড়ে ৩ হাজার বিক্রয় প্রতিনিধির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। ১৯৮৬ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি চার দশক ধরে দেশের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের ওষুধ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখে আসছে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অ্যারিস্টোফার্মার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম. এ. হাসান প্রতিষ্ঠানের দীর্ঘ যাত্রার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘আমরা আমাদের ৪০ তম বছরে পদার্পণ করছি, কিন্তু মানবতার কল্যাণে উচ্চমানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য আজও অপরিবর্তিত রয়েছে। এই দীর্ঘ পথচলা আমাদের হাজার হাজার কর্মীর নিরলস পরিশ্রম এবং চিকিৎসক সমাজের অটুট আস্থার প্রতিফলন।’
সভায় বর্তমান বাজারের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিশেষায়িত বিভাগগুলোর সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে গত বছরের (২০২৪) কর্মদক্ষতার ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফর্মারদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

বেসরকারি উদ্যোগে বাণিজ্যিক (মার্চেন্ট) সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অন্যতম বাধা ছিল মূল্য ও মাসুল নির্ধারণ পদ্ধতি। এ বিষয়ে প্রাপ্ত প্রস্তাবের ওপর গণশুনানি শেষে গতকাল মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে বিক্রির দাম এবং জাতীয় গ্রিড ব্যবহারের মাশুল নির্ধারণ করে দিয়েছে
৩ ঘণ্টা আগে
মূল্যস্ফীতি কমতির দিকে থাকলেও ঝুঁকি কাটেনি, বরং জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও নতুন পে স্কেল চালুর সম্ভাব্য প্রভাব সামনে রেখে পরিস্থিতি আরও সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ব্যাংক। তাই নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোর...
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের সেলস কনফারেন্স ও ১০ বছর পূর্তি উৎসব জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস কে জামিল উদ্দিন।
৪ ঘণ্টা আগে
চমৎকার ব্যবসায়িক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টপ মার্চেন্টদের ওমরাহ ও কক্সবাজার ভ্রমণ প্যাকেজ দিয়েছে পাঠাও কুরিয়ার। আজ বুধবার পাঠাওয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত ‘সেরা মার্চেন্ট সম্মাননা’ অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে নির্বাচিত মার্চেন্টদের এসব পুরস্কার দেওয়া হয়।
৫ ঘণ্টা আগে