বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে চীন আগ্রহী বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিডা।
এতে বলা হয়, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে চীনের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী দল বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) সফর করেছে। তাঁরা গত রোববার বিডার সম্মেলনকক্ষে বৈঠক করেন। সভায় সভাপতিত্ব করেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
বৈঠকে চীনা প্রতিনিধিদলের সদস্যরা তাঁদের উন্নত প্রযুক্তি এবং সফল আন্তর্জাতিক প্রকল্পগুলো উপস্থাপন করেন। তাঁরা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি বিশেষত সৌরশক্তি খাতে বিনিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন।
বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং কর অবকাশ, শুল্কমুক্ত পণ্য আমদানি এবং দক্ষ শ্রমশক্তি প্রদানের মতো বিভিন্ন সুবিধা দিচ্ছে। বিডা ও বেজা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের পূর্ণ সহায়তা প্রদানে সব সময় প্রস্তুত, ফলে বাংলাদেশ হয়ে উঠেছে আদর্শ বিনিয়োগের নিরাপদ গন্তব্য।
বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি বলেন, স্থানীয় বাজারের ক্রমবর্ধমান চাহিদা, উৎপাদনের সুবিধা এবং বিনিয়োগের উচ্চ মুনাফার সুযোগ রয়েছে। দেশের শিল্পকারখানাগুলোতে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর জন্য সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে ছাদ সৌরশক্তি ব্যবস্থা অন্যতম।
চীনা প্রতিনিধিদলের সদস্য ওয়াং ফেং বলেন, ‘আমরা বাংলাদেশের জ্বালানি খাতের বাজার চাহিদা, বিনিয়োগ নীতি এবং সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে গভীরভাবে জানতে আগ্রহী। চীন ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা এবং ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত।’

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৮ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
২০ ঘণ্টা আগে