
চামড়া ও চামড়াজাত শিল্পে আগামী পাঁচ বছরে ১২ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের সম্ভাবনার কথা জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
আজ বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে নবম বাংলাদেশ লেদার ও ফুটওয়্যার এক্সপো (বিএলএফ)-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিন দিনব্যাপী মেলায় ১৪টি দেশের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান ১৪৮টি স্টল নিয়েছে। এই মেলায় আধুনিক ট্যানিং ও ফিনিশিং মেশিনারিজ, চামড়া, চামড়াজাত পণ্যসামগ্রী, যন্ত্রাংশ এবং ট্যানারির প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।
উপদেষ্টা বলেন, চামড়া, ফুটওয়্যার ও চামড়াজাত পণ্যে মূল্য সংযোজনের সুযোগ বেশি। এই খাতে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ও ফরওয়ার্ড লিঙ্কেজের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই শিল্পে ২০৩০ সাল নাগাদ ৩৫ থেকে ৪০ লাখ জনবলের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ১২ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের লেদার, লেদার গুডস ও ফুটওয়্যার উৎপাদন ও রপ্তানি করার সম্ভাবনা রয়েছে।
আদিলুর রহমান খান বলেন, চামড়াশিল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিমুখী খাত। এই শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপশি লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। পরিবেশবান্ধব ট্যানারিব্যবস্থা, আধুনিক মেশিনারিজ ও প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ এবং সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় চামড়াশিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিল্প উপদেষ্টা আরও বলেন, এই মেলা উদ্যোক্তা, রপ্তানিকারক ও বিদেশি ক্রেতাদের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধ তৈরি করবে, যা বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ও রপ্তানি আয় বাড়াতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান সাইফুল ইসলাম চামড়াশিল্পের উন্নয়নে বিসিকের কার্যক্রম তুলে ধরেন।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেবী রাণী কর্মকার, ট্যানার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মো. মিজানুর রহমান ও মোহাম্মদ আলী বাপ্পী বক্তব্য দেন।

মুনাফা, পরিচালন দক্ষতা ও ব্যালেন্স শিটের সম্প্রসারণসহ সব সূচকেই ২০২৬ সালের প্রথম ছয় মাসে শক্তিশালী আর্থিক ফল অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। বহুমুখী ব্যবসায়িক কার্যক্রম, দৃঢ় সুশাসন এবং গ্রাহক কেন্দ্রিক সেবা কৌশলই এই সফলতার মূল ভিত্তি এনে দিয়েছে...
৫ ঘণ্টা আগে
কার্যক্রমের ১৩তম বছর পূর্ণ করেছে এনআরবি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) ব্যাংকটির প্রধান কার্যালয়ে কেক কেটে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
৬ ঘণ্টা আগে
২০০৮ সালে স্পেকট্রাম বরাদ্দের সময় ১৮ বছরের জন্য স্পেকট্রাম দেওয়া হয়েছিল এবং তখন থেকে এর প্রধান উদ্দেশ্য ছিল স্পেকট্রাম থেকে রাজস্ব আহরণ করা। তবে গত ১৫–১৮ বছরের দিকে ফিরে তাকালে দেখা যায়, টেলিযোগাযোগ খাত দীর্ঘদিন ধরে বেশ কিছু কাঠামোগত সীমাবদ্ধতার মুখোমুখি হয়েছে—যেমন সীমিত স্পেকট্রাম হোল্ডিং
৮ ঘণ্টা আগে
গ্রাহকদের আর্থিক লেনদেনের সেবা আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে সিটিজেনস ব্যাংক পিএলসির সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। এই চুক্তির আওতায় ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টের পাশাপাশি অ্যাড মানি, রেমিট্যান্স, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)
৯ ঘণ্টা আগে