Ajker Patrika

সনি-স্মার্ট শোরুম এখন বগুড়ায়

বিজ্ঞপ্তি
সনি-স্মার্ট শোরুম এখন বগুড়ায়
ছবি: সংগৃহীত

এবার দেশের উত্তরাঞ্চলের বাণিজ্যিক রাজধানী বগুড়ায় চালু হলো ‘সনি-স্মার্ট’ শোরুম। শহরের প্রাণকেন্দ্র ১০৩-১০৪, চয়ন হাউজিং, শেরপুর রোড, সূত্রাপুর, বগুড়া ঠিকানার নিচতলা ও দ্বিতীয় তলায় এর অবস্থান। শোরুমটি চালুর ফলে বগুড়া সদর ও জেলার অন্যান্য এলাকার বাসিন্দাদের হাতের নাগালে এল জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির জেনুইন ইলেকট্রনিকস পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা।

বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, এটি দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে।

গতকাল মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সনি-স্মার্টের ফ্ল্যাগশিপ এই শোরুম ফিতা কেটে উদ্বোধন করেন সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান যশুয়া কুয়েক। এ সময় অন্যদের মধ্যে সনি-স্মার্ট জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব মার্কেটিং আজাদ রহমান, স্থানীয় ব্যবসায়ী নেতারা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপলক্ষে বগুড়া শোরুম থেকে কেনাকাটায় ১০ মার্চ পর্যন্ত জাপানের বিশ্বখ্যাত জেনুইন সনি টিভি, স্মার্ট এলইডি টিভিসহ সনি-স্মার্টের সব পণ্য থাকছে বিশেষ মূল্যে, থাকছে সনি ব্লগ ক্যামেরা, ব্রাভিয়া ক্যামেরা, সনি ইয়ারবাড, নিপ্রো গ্লোকোমিটার, স্মার্ট মাল্টিপারপাস কিবোর্ড এয়ারমাউসসহ নানা আকর্ষণীয় উপহার।

এ ছাড়া ক্রেতারা পাচ্ছেন ডিজিটাল ওয়ারেন্টিতে জেনুইন সনি পণ্য ক্রয়োত্তর সেবা, জাপানের আরেক বিশ্বখ্যাত ব্র্যান্ড শার্পের রেফ্রিজারেটর, ফ্রিজ এবং স্মার্ট এলইডি টিভি, ফ্রিজ ও ডিপফ্রিজ, এয়ার কন্ডিশনসহ সনি-স্মার্টের সব পণ্য আকর্ষণীয় মূল্যে কেনার সুবিধা, ডাবল বেনিফিটস অফার, নির্দিষ্ট ব্যাংকের কার্ডের মাধ্যমে বিনা সুদে ইএমআই সুবিধা, জিপি স্টার ও নগদ অফার এবং জি-কেয়ার কার্ডের অধীনে দেশজুড়ে নানা স্বাস্থ্যসেবাসহ আরও নানা সুবিধা।

বগুড়া শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, জেনুইন মূল্যে জেনুইন পণ্য ও সেবা প্রদানের লক্ষ্যে দেশের ইলেকট্রনিকস বাজারে দৃঢ়প্রত্যয়ে ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছে সনি-স্মার্ট। বগুড়া সদরের শোরুমটি সনি-স্মার্টের ৩০তম। দ্রুত সময়ের মধ্যে শোরুমের সংখ্যা অর্ধশতকের মাইলফলক পেরোবে বলেও জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

শোরুমটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান যশুয়া কুয়েক বলেন, ‘বাংলাদেশের ইলেকট্রনিকস পণ্যের বাজারে আমাদের খুবই গুরুত্বপূর্ণ অংশীদার স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। আমাদের যৌথ যাত্রার পর থেকে গ্রাহকদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে সনি-স্মার্ট। অল্প সময়ের ব্যবধানে দেশব্যাপী কাস্টমার-ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলেছি আমরা। এর ফলে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাস আগের চেয়ে অনেক বেড়েছে। ইতিমধ্যে এ দেশের ইলেকট্রনিকস পণ্যের ক্রেতাদের মাঝে উল্লেখযোগ্য অবস্থান গড়ে নিয়েছে সনি-স্মার্ট। বগুড়ায় চালু হওয়া শোরুম থেকে এখানকার বাসিন্দারা জেনুইন সনি পণ্যের এক্সপেরিয়েন্স নিতে পারবেন।’

সনি-স্মার্টের হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী বলেন, ‘আমাদের দেশের সনি লাভাররা প্রায় সময়ই আসল সনি পণ্য কিনতে গিয়ে ঠকে যান। ক্রেতারা যাতে প্রতারিত না হন, তা নিশ্চিতে সনি-স্মার্ট দিচ্ছে জাপানের জেনুইন সনি পণ্যের নিশ্চয়তা। একই সঙ্গে আমরাই বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান, যারা সনি পণ্যে ডিজিটাল ওয়ারেন্টি সেবা দিচ্ছি। এর মাধ্যমে গ্রাহকদের জন্য জেনুইন সনি পণ্যের পাশাপাশি নিশ্চিত হচ্ছে বিক্রয়োত্তর সেবা। সনি-স্মার্টের যাত্রার প্রথম দিন থেকেই আমরা বলেছিলাম, ঢাকাসহ দেশের প্রতিটি এলাকায় আমরা সেবা পৌঁছে দিতে চাই। এরই ধারাবাহিকতায় এবার বগুড়ায় আমাদের ৩০তম শোরুমটি যাত্রা করল।’

উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিশ্বের শতাধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনির ইলেকট্রনিকস পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বর্তমানে দেশজুড়ে ৩০টি শোরুম, ২১০টির বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জেনুইন সনি পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত