
বিমা আইনকে যুগোপযোগী ও কার্যকর করতে সংশোধনের উদ্যোগ নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর অংশ হিসেবে বিমা আইন, ২০১০-এর খসড়া সংশোধনে সব স্টেকহোল্ডারের মতামত চেয়েছে সংস্থাটি। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার বিমামালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনকে একটি চিঠি দিয়েছে আইডিআরএ।
চিঠিতে স্টেকহোল্ডারদের আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে ইমেইল ([email protected]) অথবা হার্ড কপির মাধ্যমে আইডিআরএর ঠিকানায় মতামত পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।
আইডিআরএ জানিয়েছে, বিমা খাতের উন্নয়ন, গ্রাহকের স্বার্থ সংরক্ষণ এবং অন্যান্য আইনের সঙ্গে সাংঘর্ষিক বিষয় দূর করার লক্ষ্যে এ সংশোধন আনা হচ্ছে। এ লক্ষ্যে স্টেকহোল্ডারদের কাছ থেকে বিভিন্ন সময়ে প্রাপ্ত মতামত এবং অন্যান্য দেশের আইন পর্যালোচনাপূর্বক এর বিভিন্ন ধারায় সংশোধন বা সংযোজন ও বিয়োজনের প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত সংশোধনী খসড়া চূড়ান্ত করতে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হচ্ছে।

সস্তা শ্রম, তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ স্থান, প্রবাসী আয় ও শক্তিশালী অভ্যন্তরীণ ভোগ—এই চার শক্তির অর্থনৈতিক মডেল বাংলাদেশকে গত তিন দশকে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের অর্থনীতিতে উন্নীত করেছে।
২ ঘণ্টা আগে
সুপারস্টোর ব্র্যান্ড আগোরা লিমিটেডে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘আগোরা মাছের মেলা’। ‘আগোরা মাছের মেলা, পুষ্টিতে কাটুক সারাবেলা’—এই প্রতিপাদ্যে আয়োজিত মেলাটি চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত।
৫ ঘণ্টা আগে
সাভারের আমিনবাজার এলাকায় অবস্থিত ‘মধুমতি মডেল টাউন’ প্রকল্পের সার্বিক উন্নয়ন, প্লট মালিকদের অধিকার সংরক্ষণ এবং একটি আধুনিক ও নিরাপদ আবাসন নিশ্চিত করার লক্ষ্যে ‘মধুমতি মডেল টাউন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে তিনটি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০-সহ মোট ২৫টি এয়ারক্রাফট রয়েছে। যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৯০ শতাংশেরও বেশি অন-টাইম ফ্লাইট পরিচালনার রেকর্ড রয়েছে ইউএস-বাংলার।
১৯ ঘণ্টা আগে