২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জমির নিবন্ধন বা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে উৎসে কর কমানো হয়েছে। আজ সোমবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট ঘোষণায় এ তথ্য জানান।
জমি বা সম্পত্তি হস্তান্তরের সময় রেজিস্ট্রেশনের আগে উৎসে কর দিতে হয়, যেটিকে অনেক সময় মূলধনি মুনাফার ওপর কর হিসেবেও দেখা হয়। এখন এই উৎসে করহার এলাকাভেদে কমানো হয়েছে।
বর্তমানে জমি বা সম্পত্তি হস্তান্তরের সময় উৎসে কর আদায় হতো ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ৮ শতাংশ, অন্যান্য সিটি করপোরেশন এলাকার জন্য ৬ শতাংশ এবং পৌরসভা বা ইউনিয়ন পর্যায়ে ৪ শতাংশ। সেটি কমিয়ে যথাক্রমে ৬, ৪ ও ৩ শতাংশ করা হয়েছে।
সরকার বলছে, মানুষকে আসল বিক্রয়মূল্য অনুযায়ী রেজিস্ট্রেশনে উৎসাহিত করতে, যাতে কম দাম দেখিয়ে ট্যাক্স ফাঁকি না দেয়। জমি বা ফ্ল্যাট কেনাবেচায় বিকল্প পথে লেনদেন কমিয়ে আনতে, যেমন দলিল কম মূল্যে রেজিস্ট্রি করা এবং রিয়েল এস্টেট খাতকে গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সে ক্ষেত্রে, ১ কোটি টাকায় একটি ফ্ল্যাট বিক্রিতে আগের হিসাবে কর ছিল ৮ শতাংশ × ১ কোটি=৮ লাখ টাকা। এখন কর দাঁড়াবে, ৬ শতাংশ × ১ কোটি=৬ লাখ টাকা। ফলে ২ লাখ টাকা কম কর দিতে হবে। এতে রেজিস্ট্রেশন খরচ কমে যায়, যা ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্যই সুবিধাজনক।
এ ছাড়া জমি বা জমিসহ স্থাপনা হস্তান্তরকালে দলিলমূল্যের অতিরিক্ত কোনো অর্থ নিলে ব্যাংক বিবরণীসহ দালিলিক প্রমাণাদি দিয়ে যাচাইযোগ্য হওয়া সাপেক্ষে ওই অতিরিক্ত অর্থের ওপর মূলধনি আয়ের জন্য প্রযোজ্য হারে কর প্রদানের বিধান রাখা হয়েছে বাজেটে।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি প্রতিষ্ঠার ২৫ বছর (রজতজয়ন্তী) পূর্তি উদযাপন করেছে। ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ রোববার (১০ মে) করপোরেট প্রধান কার্যালয়সহ ব্যাংকের সকল শাখা ও উপ-শাখায় পবিত্র কোরআন খতম এবং দো’আ মাহ্ফিল এর আয়োজন করা হয়।
৫ ঘণ্টা আগে
উত্তরা ব্যাংক পিএলসির ২০২৬ সালে যোগদান করা প্রবেশনারি অফিসারদের ‘বুনিয়াদি প্রশিক্ষণ’-এর সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
৫ ঘণ্টা আগে
গত কয়েক মাসে বৈশ্বিক অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে, তা এখন আর দূরের কোনো শঙ্কা নয়; বরং তা স্পষ্টভাবে দেখা যাচ্ছে খাদ্যবাজারের দামে; যা মূল্যস্ফীতির নতুন বাস্তবতায় নিয়ে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
১৭ ঘণ্টা আগে
বেনাপোল স্থলবন্দরে ভারী পণ্য ওঠানো-নামানোর জন্য পর্যাপ্ত ক্রেন ও ফর্কলিফট না থাকায় আমদানি পণ্য খালাসে চরম ধীরগতি তৈরি হয়েছে। এতে শিল্পকারখানার যন্ত্রপাতি, নির্মাণসামগ্রী ও উন্নয়ন প্রকল্পসংশ্লিষ্ট ভারী পণ্য দিনের পর দিন বন্দরেই আটকে থাকছে।
১৭ ঘণ্টা আগে