
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বর্তমান চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তাঁর পরিবারের পাঁচ সদস্যের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ সোমবার (১৪ জুলাই) সব ব্যাংকের কাছে এই তথ্য চেয়ে চিঠি দিয়েছে বিএফআইইউ।
চিঠিতে বলা হয়েছে, ‘আপনাদের ব্যাংকে ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং তাঁর পরিবারের সদস্যেদের বা তাদের স্বার্থসংশ্লিষ্ট অন্য কোনো নামে যে কোনো (হিসাব খোলার ফরম ও হালনাগাদ বিবরণী), সঞ্চয়পত্র, বন্ড, লকার, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, প্রি-পেইড কার্ড, গিফট কার্ডসহ পাঁচ লাখ ও তার বেশি লেনদেনের ভাউচার আগামী ১৫ জুলাইয়ে মধ্যে বিএফআইইউকে পাঠাতে হবে।’
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী দেশত্যাগের পর ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়। আর পর্ষদ ভেঙে গত বছরের ২৪ আগস্ট নতুন ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। সেখানে ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওবায়েদ উল্লাহ আল মাসুদ ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সোনালী ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং তার আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত রূপালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সোনালী ব্যাংক থেকে অবসর গ্রহণের একটি দীর্ঘ সময় পর ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। তবে তাঁর শরিয়াহ ব্যাংকিংয়ের ওপর বাস্তব অভিজ্ঞতা না থাকায় নানা সমালোচনার মুখে পড়েন তিনি। যা নিয়ে ব্যাংকটির মধ্যে দুটো গ্রুপ সৃষ্টি হয়েছে।

দেশের বাজারে ফের সোনা ও রুপার গয়নার দাম কমল। এর আগে গত শনিবার বড় দরপতন দেখা যায়। আজ সোমবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবী সোনা-রুপার দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।
১ ঘণ্টা আগে
ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং, আলেশা মার্টসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৫৮ হাজার ৭২০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে গ্রাহকদের দাবির অঙ্ক প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা প্রায় ৫৩১ কোটি টাকার মধ্যে ৪৭২
১৭ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিপুল মুনাফা অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। গত এক বছরে বাংলাদেশ ব্যাংক নিট বা প্রকৃত মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। মূলত দুর্বল ব্যাংকগুলো দৈনন্দিন চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ায় এই মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগের অর্থবছরের তুলনায় ৩ হাজা
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারের আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়নে কাজ করার ক
২১ ঘণ্টা আগে