স্থানীয় জনগণের উন্নয়নে তরুণদের অংশগ্রহণের বিকল্প নেই। তবে এ জন্য প্রয়োজন আর্থসামাজিক সমস্যা চিহ্নিত করা এবং তা সমাধানে প্রশিক্ষণ। এ লক্ষ্যকে সামনে রেখে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে গত শনিবার দিনব্যাপী কর্মশালা পরিচালনা করেছে রাইট টু পিস ফাউন্ডেশন (আরটুপি)।
কর্মশালায় ২০টি দলে ৭৫ জন তরুণ অংশ নেন। প্রতিটি দল নিজ এলাকার একটি আর্থসামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে খসড়া পরিকল্পনা উপস্থাপন করে।
অংশগ্রহণকারীদের আর্থসামাজিক সমস্যা চিহ্নিতকরণ, প্রকল্পের উদ্দেশ্য নির্ধারণ, প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল, কমিউনিটি সম্পৃক্ততা এবং সম্ভাব্য ফলাফল বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। তরুণদের পরামর্শ দিতে উপস্থিত ছিলেন ব্র্যাকের ইয়ুথ লিড মো. আব্দুল কাদির।
আরটুপির অনারারি চেয়ারম্যান অধ্যাপক ড. সাবের আহমেদ চৌধুরী বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা কেবল খাতাকলমে আটকে রাখার বিষয় নয়। সমাজের বিভিন্ন অংশের মানুষ, বিশেষত তরুণেরা যখন স্থানীয় পর্যায়ে ইতিবাচক ও টেকসই পরিবর্তনের জন্য নিয়মিত কাজ করে, তখন শান্তি প্রতিষ্ঠার চেষ্টা আরও অর্থবহ হয়ে ওঠে। তাই তরুণদের এগিয়ে আসা দরকার। কারণ অনেক সমস্যা আছে, যা সরকারের একার পক্ষে সমাধান কঠিন।
কর্মশালাটির গুরুত্ব সম্পর্কে অধ্যাপক চৌধুরী বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর সমস্যা সম্পর্কে তরুণদের আরও সচেতন করতে এবং সমাধানে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণে দক্ষ করে তুলবে।
কর্মশালায় অংশগ্রহণকারী দলগুলো পরবর্তী এক মাস মাঠ পর্যায়ে তাঁদের খসড়া পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে। আরটুপির তরফ থেকে তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।
আরটুপি জানায়, তরুণদের দক্ষতা, নেতৃত্ব ও সামাজিক দায়িত্বশীলতা বৃদ্ধির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও স্থিতিশীল সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ চলমান থাকবে।

নিরুপায় হওয়ার যুক্তি দিয়ে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। এর ফলে জ্বালানি তেলের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। গণপরিবহন খাতসহ প্রত্যক্ষভাবে জ্বালানি তেল ব্যবহারকারী নাগরিক সমাজের মধ্যে তাৎক্ষণিকভাবে এতে উদ্বেগ ও ক্ষোভের সঞ্চার হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্যাংক ও শেয়ারবাজারে পুরোপুরি আস্থা ফেরেনি। এর মধ্যে সঞ্চয়পত্রের সুদহার আপাতত অপরিবর্তিত থাকায় নিরাপদ বিনিয়োগের খোঁজে আবারও এই মাধ্যমের দিকে ঝুঁকছেন সঞ্চয়ধারী মানুষ। এর প্রমাণ মিলেছে চলতি অর্থবছরের প্রথম মাসের বিক্রিতে। জুলাইয়ে ২ হাজার ৫৯ কোটি ৪৭ লাখ টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, যা গত অর্থবছরের
২ ঘণ্টা আগে
দেশজুড়ে উদ্যাপিত হলো রয়্যাল এনফিল্ড ওয়ান রাইড ২০২৬-রাইডিং। গতকাল (২০ সেপ্টেম্বর) কমিউনিটি ও পিওর মোটর সাইক্লিংয়ের এই বৈশ্বিক উদ্যাপনে দেশের বিভিন্ন প্রান্তের রাইডাররা বিশ্বের ৬০ টিরও বেশি দেশের রয়্যাল এনফিল্ড রাইডারদের সঙ্গে একাত্ম হয়ে এতে অংশ নেন...
৩ ঘণ্টা আগে
বিলাসপণ্য কেনার ক্ষেত্রে অনেকের কাছে তা নিছক শখ বা ভোগের বিষয়। কিন্তু যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ৩৮ বছর বয়সী ড্যানড্যান ঝু বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। তিনি বিলাসপণ্যকে এমন সম্পদ হিসেবে বিবেচনা করেন, প্রয়োজনে যা আবার বিক্রি করে নগদ অর্থে রূপান্তর করা যায়।
৪ ঘণ্টা আগে