Ajker Patrika

১৭৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক-এডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৭৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক-এডিবি

দেশের ব্যাংকিং খাত সংস্কারের মাধ্যমে সক্ষমতা বাড়াতে ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার (১৭৫ কোটি ডলার) ঋণে সম্মতি দিয়েছে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মধ্যে এডিবি তিন ধাপে ১৩০ কোটি ডলার আর বিশ্বব্যাংক দেবে ৪০ থেকে ৪৫ কোটি ডলার। এ অর্থ দিয়ে কেন্দ্রীয় ব্যাংক নতুন একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, বিশ্বব্যাংকের সঙ্গে ৪০ কোটি ডলারের ঋণের বিষয়ে আলোচনা চলমান রয়েছে। তবে আলোচনায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আরও বাড়তি ৫ কোটি ডলার চাওয়া হলে ইতিবাচক সম্মতি মিলেছে। এ ছাড়া ব্যাংক খাত সংস্কারে এডিবি ১৩০ কোটি ডলার ঋণ দেওয়ার আগ্রহ দেখিয়েছে। তাদের ঋণ দুর্বল ব্যাংকগুলোকে পুনর্মূলধন হিসেবে সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

শেখ হাসিনা সরকারের আমলে নাজুক পরিস্থিতি তৈরি হয় অন্তত ১০টি ব্যাংকের। সরকার পতনের পর ব্যাংক খাত সংস্কারে জোর দেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু তারল্য সহায়তার বিষয়টি জোরালোভাবে সামনে চলে আসে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক আজকের পত্রিকাকে বলেন, ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংক ও এডিবির ঋণ নিয়ে আলোচনা চলমান রয়েছে। তাদের ঋণ বিষয়ে বিস্তারিত তথ্য বৈঠক শেষে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত