
বেসরকারি উড়োজাহাজ পরিবহন সংস্থা এয়ার অ্যাস্ট্রার বহরে আরও ১টি নতুন উড়োজাহাজ যুক্ত হচ্ছে। বহর সম্প্রসারণের অংশ হিসেবে ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ যুক্ত করছে উড়োজাহাজ সংস্থাটি। ফ্রান্সের টুলুজ থেকে একটি ট্রানজিট নিয়ে ফ্লাইটটি গতকাল রোববার (৩১ মে) বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকায় অবতরণের পরপরই উড়োজাহাজটিকে ওয়াটা ক্যানন সেলুট দেওয়া হয়।
এয়ার অ্যাস্ট্রা জানায়, নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ায় এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ সংখ্যা দাঁড়িয়েছে ৫-এ। এ বছরের জুলাইয়ের মধ্যে ধাপে ধাপে আরও দুইটি উড়োজাহাজ যুক্ত হবে তাদের বহরে। নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ায় তাদের ফ্লাইট সংখ্যা ও গন্তব্য সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে যাত্রীদের জন্য আরও আধুনিক ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হবে।
উল্লেখ্য, এটিআর ৭২-৬০০ একটি আধুনিক টার্বোপ্রপ আঞ্চলিক উড়োজাহাজ, যা স্বল্প দূরত্বের রুটে জ্বালানি সাশ্রয়ী ও কার্যকর পরিচালনার জন্য বিশ্বব্যাপী পরিচিত। এতে ৭০টি আসন রয়েছে। এয়ারলাইনসটির প্রতিষ্ঠার বয়স প্রায় সাড়ে ৩ বছর হলেও এখনো আন্তর্জাতিক ফ্লাইট চালু করেনি তারা। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যাস্ট্রা।

রপ্তানির নতুন বাজার সম্প্রসারণ, নতুন ক্রেতা খোঁজা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে চলতি অর্থবছরে বিশ্বের ২৭ দেশে অনুষ্ঠিত ৫০টি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেবে বাংলাদেশ। এ লক্ষ্যে ১২টি অগ্রাধিকারপ্রাপ্ত রপ্তানি খাত সামনে রেখে আন্তর্জাতিক বিপণন কার্যক্রম পরিচালনা করবে রপ্তানি...
৮ ঘণ্টা আগে
নতুন অর্থবছরের শুরুতেই উন্নয়ন ব্যয়ে বড় বিনিয়োগে যাচ্ছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম সভায় ১৪ হাজার ৭২৭ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে ৫টি নতুন ও ৪টি সংশোধিত প্রকল্প রয়েছে। সবচেয়ে বড় ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে...
৮ ঘণ্টা আগে
দেশে ‘ফলের রাজা’ আমের উৎপাদন বাড়ছে। দিন দিন বড় হচ্ছে আমভিত্তিক অর্থনীতির আকার। চলতি বছর ৫ লাখ ৪ হাজার একর জমিতে আমের চাষ হয়েছে। ধারণা করা হচ্ছে, এবার ফলটির মোট উৎপাদন দাঁড়াবে ২৭ লাখ মেট্রিক টনের বেশি। সংশ্লিষ্টদের তথ্য অনুসারে, বর্তমানে দেশে আমের বাজার প্রায় ২০ হাজার কোটি টাকার।
৯ ঘণ্টা আগে
প্রাইম ব্যাংক পিএলসি টানা চতুর্থবারের মতো মর্যাদাপূর্ণ ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১২ ঘণ্টা আগে