
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ সোমবার দেশের সকল ব্যাংকে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
শওকত আলীর পাশাপাশি তার স্ত্রী ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান তাসমিয়া আম্বারীন, মেয়ে ও ইস্টার্ন ব্যাংকের পরিচালক জারা নামরীন এবং ছেলে মো. জারান আলী চৌধুরীর ব্যাংক হিসাবও এ নির্দেশনার আওতায় এসেছে।
বিএফআইইউর চিঠিতে বলা হয়, এসব ব্যক্তি ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত যেকোনো ব্যাংক হিসাব আগামী ৩০ দিনের জন্য স্থগিত রাখতে হবে। একই সঙ্গে এসব হিসাবের ফরম, কেওয়াইসি (কাস্টমার ইনফরমেশন), লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য ২ জুলাইয়ের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
সংস্থাটির এক কর্মকর্তা জানিয়েছেন, শওকত আলী চৌধুরীর সঙ্গে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতের মধ্যে কিছু ‘সন্দেহজনক আর্থিক লেনদেনের’ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য পর্যালোচনা করেই অ্যাকাউন্ট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের ব্যাংক হিসাব তদন্তের আওতায় এনেছে বিএফআইইউ। ইতোমধ্যে বহু ব্যক্তির অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। পাশাপাশি, বিষয়গুলো খতিয়ে দেখতে সংস্থাটি ১১টি যৌথ তদন্ত দলও গঠন করেছে।

দেশের বাজারে ফের সোনা ও রুপার গয়নার দাম কমল। এর আগে গত শনিবার বড় দরপতন দেখা যায়। আজ সোমবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবী সোনা-রুপার দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।
১ ঘণ্টা আগে
ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং, আলেশা মার্টসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৫৮ হাজার ৭২০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে গ্রাহকদের দাবির অঙ্ক প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা প্রায় ৫৩১ কোটি টাকার মধ্যে ৪৭২
১৭ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিপুল মুনাফা অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। গত এক বছরে বাংলাদেশ ব্যাংক নিট বা প্রকৃত মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। মূলত দুর্বল ব্যাংকগুলো দৈনন্দিন চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ায় এই মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগের অর্থবছরের তুলনায় ৩ হাজা
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারের আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়নে কাজ করার ক
২১ ঘণ্টা আগে