চীনা ই–কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা সম্প্রতি ঢাকা সফর করেছেন। ঢাকা হয়ে বিশেষ ফ্লাইটে নেপাল যান জ্যাক মা। এরপর পাকিস্তানও সফর করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড নেপালের ইমিগ্রেশন দপ্তরের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ঢাকা হয়ে একটি বিশেষ ফ্লাইটে করে গত ২৭ জুন কাঠমাণ্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জ্যাক মা।
নেপালি সংবাদমাধ্যম কাঠমাণ্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক ঝালাক্রাম অধিকারী নিশ্চিত করেছেন, গত মঙ্গলবার বেলা আড়াইটায় জ্যাক মাকে বহনকারী বিশেষ ফ্লাইটটি ত্রিভূবন বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে একটি বিলাসবহুল হোটেলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব সেলস মো. ওয়ালিদ শামীম আজ রোববার জ্যাক মার সঙ্গে একটি গ্রুপ ছবি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঢাকা সফরে জ্যাক মাকে স্বাগত জানানো ছিল অত্যন্ত সম্মানের ব্যাপার।’ স্পষ্টত ওই হোটেলেই উঠেছিলেন জ্যাক মা।
এ বিষয়ে বিস্তারিত জানতে আজ রাত পৌনে ১১টার দিকে হোটেলের লবিতে ফোন কল করা হলে জানানো হয়, ওয়ালিদ শামীম এরই মধ্যে বেরিয়ে গেছেন। পরে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে কাঠমাণ্ডু পোস্ট বলেছে, খুব কম কর্মকর্তাই জ্যাক মার সফর সম্পর্কে জানতেন।
জ্যাক মা নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এবং অর্থমন্ত্রী প্রকাশ শরণ মাহাতর সঙ্গে দেখা করার জন্য আগেই অনুরোধ পাঠিয়েছিলেন। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর ব্যক্তিগত সহকারীরা এ তথ্য নিশ্চিত করেছেন।
চীনের ব্যাংক ব্যবস্থা এবং সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমালোচনা করার পর ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ‘নিখোঁজ’ ছিলেন জ্যাক মা। সরকারও তাঁর ব্যাপারে কিছু বলছিল না। পরে অ্যান্ট গ্রুপের দায়িত্ব ছেড়ে দিয়ে শিক্ষকতা পেশায় যোগ দেওয়ার কথা জানান।
নেপালের ব্যবসায়ী নেতাদের একজন সদস্য কাঠমাণ্ডু পোস্টকে বলেন, জ্যাক মার কাঠমান্ডু সফরকে একটি ‘ব্যবসায়িক সফর’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর বেশি কোনো তথ্য তিনি দিতে পারেননি।
নেপালে জ্যাক মার সফরসূচি গোপন রাখা হয়েছিল। একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা ওই সময় জানিয়েছিলেন, ‘আমরা শুনেছি যে, বৃহস্পতিবার (২৯ জুন) পাকিস্তানে যাওয়ার আগে তিনি চিতওয়ান সফর করবেন। তবে আমরা এখনো তাঁর দলের কাছ থেকে এ ব্যাপারে নিশ্চিত তথ্য পাইনি।’
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য অনুযায়ী, নেপাল সফর শেষে পাকিস্তানের লাহোরে পৌঁছান জ্যাক মা। তাঁর সঙ্গে ছিল সাত সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল। তাঁরা ছিলেন চীন, ডেনমার্ক এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি। প্রতিনিধি দলের দুজন সদস্য ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ন্যারেটিভকে বলেন, জ্যাক মা চীনের বাইরে ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন।
তবে পাকিস্তানে সরকারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেননি জ্যাক মা। সাংবাদিকদের সঙ্গেও কথা বলেননি। পাকিস্তানের বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজফার আহসান ইন্ডিয়া ন্যারেটিভকে বলেছেন, এটি ছিল একেবারেই ব্যক্তিগত সফর। তবে একাধিক সূত্র বলছে, অর্থনৈতিক সংকটে নিপতিত পাকিস্তানে দাতব্য কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা করছেন জ্যাক মা।
এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, হংকং থেকে একটি চার্টার্ড ফ্লাইটে করে প্রতিনিধি দল নিয়ে ঢাকা হয়ে কাঠমাণ্ডু, এরপর লাহোরে পৌঁছান জ্যাক মা।
পাঁচ বছর আগে জ্যাক মার প্রতিষ্ঠিত আলিবাবা এরই মধ্যে ই–কমার্স কোম্পানি দারাজ অধিগ্রহণ করেছে। দারাজ এখন দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং নেপালে কার্যক্রম পরিচালনা করছে।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচক অনুসারে, ২০২৩ সালের জুন পর্যন্ত জ্যাক মা চীনের চতুর্থ ধনী ব্যক্তি। তাঁর মোট সম্পদ ৩৪ দশমিক ৫ বিলিয়ন ডলার। বিশ্বের ৩৯ তম ধনী ব্যক্তি তিনি।

উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চার সহকারী পরিচালক পদের কর্মকর্তা। আজ সোমবার (২ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে...
২ ঘণ্টা আগে
বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের সমসাময়িক চ্যালেঞ্জ, কাঠামোগত সংস্কার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টনের ডিআর টাওয়ারে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
২ ঘণ্টা আগে
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, ইউরোপের বড় বাজার যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে গ্যাসের দাম এক লাফে অনেক খানি বেড়ে গেছে। যুক্তরাজ্যের স্কটল্যান্ডভিত্তিক জ্বালানিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেনজির গ্যাস ও এলএনজি গবেষণা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মাসিমো ডি অডোয়ার্ডো বলেন...
৩ ঘণ্টা আগে
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, কাতারের রাস লাফান শিল্পনগরী ও মেসাঈদ শিল্পনগরীতে হামলার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে