Ajker Patrika

সেরা মার্চেন্টদের ওমরাহ প্যাকেজ দিল পাঠাও

বিজ্ঞপ্তি
সেরা মার্চেন্টদের ওমরাহ প্যাকেজ দিল পাঠাও
ছবি: পাঠাও কুরিয়ারের সৌজন্যে

চমৎকার ব্যবসায়িক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেরা মার্চেন্টদের ওমরাহ ও কক্সবাজার ভ্রমণ প্যাকেজ দিয়েছে পাঠাও কুরিয়ার। আজ বুধবার পাঠাওয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত ‘সেরা মার্চেন্ট সম্মাননা’ অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে নির্বাচিত মার্চেন্টদের এসব পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে ‘ফালাক ফুড’ স্টার মার্চেন্ট হিসেবে ওমরাহ প্যাকেজ পেয়েছে। ‘আশ-শিফা অর্গানিক কেয়ার’ ও ‘মিলানা’ সেরা মার্চেন্ট হিসেবে ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল প্যাকেজ পেয়েছে। ‘গুড ওয়ান’ সেরা ইনস্টাপে মার্চেন্ট হিসেবে একই ভ্রমণ প্যাকেজ অর্জন করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে ভালো পারফরম্যান্স করা মার্চেন্টদের স্বীকৃতি দিতেই ‘সেরা মার্চেন্ট সম্মাননা’ আয়োজন করা হয়। ব্যবসায়িক অর্জনের পাশাপাশি মার্চেন্টদের স্বপ্ন ও ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার অংশ হিসেবে পুরস্কারগুলো নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে পাঠাও কুরিয়ারের চিফ অপারেটিং অফিসার আহমেদ দেলোয়ার হোসেন মারুফ বলেন, ‘প্রতিটি মার্চেন্টের সাফল্য আমাদের পুরো ইকোসিস্টেমের অগ্রগতির সঙ্গে জড়িত। এই আয়োজনের মাধ্যমে আমরা তাদের পরিশ্রম ও সফলতাকে সম্মান জানাচ্ছি। পাঠাও কুরিয়ার সব সময় মার্চেন্টদের ব্যবসা আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় টেকনোলজি, সার্ভিস এবং সাপোর্ট দিয়ে থাকে।’

ফালাক ফুডের প্রতিনিধি বলেন, ‘স্টার মার্চেন্ট হিসেবে সম্মাননা পাওয়া এবং সঙ্গে ওমরাহ প্যাকেজ জিতে নেওয়া আমার জন্য খুবই আনন্দের। ওমরাহ করা আমার অনেক দিনের স্বপ্ন।’ এই স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার জন্য তিনি পাঠাও কুরিয়ারকে ধন্যবাদ জানিয়েছেন।

মিলানার প্রতিনিধি বলেন, ‘এই সম্মাননা আমার পরিশ্রমের জন্য খুবই বড় অনুপ্রেরণা। তার সঙ্গে কক্সবাজার ভ্রমণ প্যাকেজ উপহার পাওয়া আনন্দটাকে আরও বাড়িয়ে দিয়েছে।’

পাঠাও জানিয়েছে, পাঠাও কুরিয়ারের কাছে এই সম্মাননা শুধু সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকে না। প্রতিটি অর্ডারের পেছনে রয়েছেন এমন একজন মার্চেন্ট, যিনি কাস্টমারদের সেবা দিতে, নিজের ব্যবসাকে গ্রো করতে এবং একটি ধারণাকে বড় কিছুতে রূপ দিতে কাজ করে যাচ্ছেন। ‘সেরা মার্চেন্ট সম্মাননা’ হলো সেই প্রচেষ্টাগুলোকে স্বীকৃতি দেওয়া এবং যেসব মার্চেন্ট পাঠাও কুরিয়ারের সঙ্গে একসঙ্গে এগিয়ে যাচ্ছেন, তাদের সেলিব্রেট করার একটি মাধ্যম।

ছোট-বড় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার পাশাপাশি মার্চেন্টদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা দিতে তারা ‘পাঠাও কমার্স’ চালু করেছে। প্ল্যাটফর্মটিতে স্টোরফ্রন্ট, বিক্রয় চ্যানেল, অর্ডার, ইনভেন্টরি, পেমেন্ট, ডেলিভারি ও গ্রাহক যোগাযোগের সুবিধা এক জায়গায় যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পাঠাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত