
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট হয়েছেন ওয়াজিদ হাসান শাহ। আজ সোমবার (৬ অক্টোবর) তিনি যোগদান করে দায়িত্ব গ্রহণ করেন।
এ তথ্য নিশ্চিত করে বিআইসিএমের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্তি দায়িত্ব) মোহাম্মাদ আব্দুল্লাহিল ওয়ারিশ জানান, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বিআইসিএমের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে যোগদানপত্র জমা দেন ওয়াজিদ হাসান শাহ।
ওয়াজিদ হাসান শাহ সর্বশেষ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বিআইসিএমের পরিচালক (স্টাডিজ) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) রিসার্চ ফেলো হিসেবে কর্মরত ছিলেন।
যুক্তরাষ্ট্রের ট্রুম্যান স্টেট ইউনিভার্সিটি থেকে বিএসসি (ইকোনমিকস), ইউনিভার্সিটি অব মিজৌরি–কোলাম্বিয়া থেকে এমএ (ইকোনমিকস) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ (ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট) ডিগ্রি অর্জন করেছেন ওয়াজিদ হাসান শাহ।
ওয়াজিদ হাসান শাহ ইউএনডিপি, এফএও, আইএলও, আইওএম, ডাব্লিউএফপি, ইউএন উইমেন, ডব্লিউএইচওসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন।
এ ছাড়াও ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি), ওয়ার্ল্ড ব্যাংক ও ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটসহ (আইএফপিআরআই) বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কনসালটেন্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

সংশোধিত শ্রম আইন অধ্যাদেশ-২০২৫-এর কয়েকটি ধারা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। তাঁদের মতে, অধ্যাদেশের কিছু ধারা খাতটির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয়নি। উদ্দেশ্যমূলকভাবে আইন পরিবর্তন করা....
৩ ঘণ্টা আগে
জ্বালানি সংকটের প্রভাব খাদ্যসহ সব ধরনের পণ্যের ওপর পড়বে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে জ্বালানি ও বৈশ্বিক সরবরাহশৃঙ্খলের সংকটের দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।
১০ ঘণ্টা আগে
আকর্ষণীয় ও নিরবচ্ছিন্ন এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মীরা ব্র্যাক ব্যাংকের একটি পূর্ণাঙ্গ ফাইন্যান্সিয়াল সল্যুশন প্যাকেজ পাবেন...
১২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দুই মাস ডিসেম্বর ও জানুয়ারিতে মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণ বেড়েছে। ডিসেম্বরে মানুষের হাতে নগদ ছিল ২ লাখ ৭৫ হাজার ৩৪৩ কোটি টাকা, যা জানুয়ারিতে বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮২ হাজার ৬২৬ কোটি টাকায়। এক মাসে বেড়েছে ৭ হাজার ২৮৩ কোটি টাকা।
২০ ঘণ্টা আগে