নিবন্ধন সনদ নবায়ন ছাড়া ব্যবসা পরিচালনাকারী ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সিগুলো নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়ন না করায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুত নিবন্ধন নবায়নের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে জরুরি ভিত্তিতে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন ২০১৩, এর সংশোধিত ২০২১ সালের আইন এবং ২০২২ সালের বিধিমালা অনুযায়ী, বৈধ নিবন্ধন সনদ ছাড়া কোনো ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনা আইনসিদ্ধ নয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আরও জানায়, অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে নিবন্ধন নবায়নের সুযোগ রয়েছে। তাই যেসব এজেন্সির নিবন্ধন মেয়াদোত্তীর্ণ হয়েছে, তাদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নবায়ন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়ন না করলে অবৈধভাবে পরিচালিত সব ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতিমাসের মতো জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হতে পারে আজ মঙ্গলবার। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়েই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।
১ ঘণ্টা আগে
দেশে বর্তমানে ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেল মজুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মজুতের ৩০ মার্চ পর্যন্ত হিসাব তুলে ধরেছেন বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।
১ ঘণ্টা আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত উদ্ধারে গতকাল সোমবার সারা দেশে ৩৯১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। এ সময় ৮৭ হাজার ৭০০ লিটার তেল উদ্ধার করা হয়। এসব অভিযানে ১৯১টি মামলা এবং ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা জরিমানা করা হয়।
২ ঘণ্টা আগে
গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের বৃহত্তম দুটি অ্যালুমিনিয়াম কারখানায় হামলা চালিয়েছে ইরান। এই হামলার মাধ্যমে ইরান যেন যুক্তরাষ্ট্রের কৌশলগত ধাতুর সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের আঘাত হেনেছে। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণভাবে চাহিদানুযায়ী প্রয়োজনীয় অ্যালুমিনিয়
৩ ঘণ্টা আগে