রোমে বিমানের কারিগরি ত্রুটি

ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে কারিগরি ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ আটকে পড়ায় একই উড়োজাহাজে পরিচালিত ঢাকা-রোম-টরন্টো রুটের BG 305 ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ফ্লাইটটি শনিবার (৮ আগস্ট) দুপুর ১টা (১৩০০ ঘণ্টা) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশে ছেড়ে যাবে।
শুক্রবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, BG 305 ফ্লাইটে ভ্রমণকারী যাত্রীদের সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিমান জানায়, টরন্টো-রোম-ঢাকা রুটের BG 306 ফ্লাইট পরিচালনার সময় রোমের ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটিতে একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে। ত্রুটি সম্পূর্ণভাবে সমাধান এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে উড়োজাহাজটি রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
একই উড়োজাহাজ ব্যবহার করে ঢাকা-রোম-টরন্টো রুটের BG 305 ফ্লাইট পরিচালিত হওয়ার কারণে এর সময়সূচিও বিলম্বিত হয়েছে বলে জানানো হয়।
এদিকে, রোমে আটকে পড়া BG 306 ফ্লাইটের যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তার ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, BG 306 ফ্লাইটের হালনাগাদ সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। যাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য বিমান হটলাইন ১৩৬৩৬-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস এই অনাকাঙ্ক্ষিত বিলম্বে যাত্রীদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে অপ্রত্যাশিত ধাক্কা লেগেছে। চলতি বছরের জুলাই মাসে দেশটির অর্থনীতিতে নতুন কর্মসংস্থান তৈরি হওয়ার বদলে চাকরির বাজারে ২৩ হাজার পদ কমেছে। একই সঙ্গে মে ও জুন মাসের কর্মসংস্থানের তথ্যও বড় পরিসরে সংশোধন করে আগের তুলনায় অনেক কম দেখানো হয়েছে...
৪ ঘণ্টা আগে
কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী ফ্লাইট ইতালির রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে। অবতরণের পর কারিগরি পরীক্ষায় ত্রুটি শনাক্ত হওয়ায় উড়োজাহাজটিকে গ্রাউন্ডেড ঘোষণা করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
নিলামপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় চট্টগ্রাম বন্দরে বছরের পর বছর জমে আছে প্রায় ১০ হাজার নিলামযোগ্য কনটেইনার। এসব কনটেইনার ও পণ্য বন্দরের মোট ইয়ার্ডের ২২ শতাংশ জায়গা দখল করে থাকায় পণ্য খালাস ও জাহাজ পরিচালনায় চাপ বাড়ছে।
১ দিন আগে