
ভুঁইফোড় বেনামি ঋণ, উচ্চমাত্রার খেলাপি, তারল্যসংকট এবং সুশাসনের অভাবে ব্যাংক খাত দুর্বল হয়ে পড়েছে। পরিস্থিতি বেসামাল হওয়ায় ব্যাংক একীভূতের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আর পদ্মা ব্যাংক সম্প্রতি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার পরে বেশ কিছু ব্যাংকের গ্রাহক উদ্বিগ্ন হয়েছেন। বিশেষ করে পদ্মা ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে দোটানায় পড়েছেন। একীভূত চুক্তির পর থেকে পদ্মা ব্যাংকের নগদ উত্তোলন বেড়ে গেছে।
পদ্মা ব্যাংকের গ্রাহক নাদিয়া আরফিন জানান, তাঁর ২ লাখ টাকা পদ্মা বাংকের মতিঝিল শাখায় ছিল। এই টাকা নিয়ে কয়েক দিন ধরে একটা আতঙ্ক কাজ করছিল। সেই টাকা তুলে অন্য একটি বেসরকারি ব্যাংকে রেখেছেন। একই রকম সুর এক্সিম ব্যাংকের গ্রাহক ওমর ফারুকের। তিনি জানান, তাঁর ১৩ লাখ টাকা এক্সিম ব্যাংকে ছিল। সেই টাকা তুলে দুটো বেসরকারি ব্যাংকে রেখে দিয়েছেন।
গত সপ্তাহে এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংকের একীভূত চুক্তি হয়েছে। যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আরও প্রায় ছয় মাস সময় লাগার কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক।
পদ্মা ব্যাংকের একজন কর্মকর্তা জানান, দেশে প্রথমবারের মতো ইসলামী শরিয়াহভিত্তিক পরিচালিত এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে প্রচলিত ধারার সুদভিত্তিক দুর্দশাগ্রস্ত পদ্মা ব্যাংক। গত সোমবার এ দুই ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি (এমওইউ) সইয়ের মধ্য দিয়ে মার্জারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। একীভূত কার্যক্রম শুরু হওয়ার পর আতঙ্ক বেড়েছে আমানতকারীদের, যার প্রভাবে পদ্মা ব্যাংকে টাকা তোলার হিড়িক শুরু হয়েছে। চুক্তি সই হওয়ার দিন ও পরদিন ব্যাংকটির বিভিন্ন শাখায় ভিড় করছেন আমানতকারীরা।
গতকাল রোববার রাজধানীর মতিঝিল শাখায় গিয়ে দেখা গেছে, সকাল থেকেই গ্রাহকদের আনাগোনা ছিল বেশ। স্বাভাবিক দিনের থেকে আমানতকারীদের ভিড় কিছুটা বেশি ছিল। স্বল্প অঙ্কের টাকা তাৎক্ষণিক দেওয়া হলেও বড় অঙ্কের জন্য সময় নিচ্ছেন ব্যাংক কর্মকর্তারা। এমনকি একজন গ্রাহক জানান, ব্যাংক কর্মকর্তার নিকটাত্মীয় হওয়ায় তাঁর পরামর্শে টাকা তুলছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খানকে কল করা হলে তিনি তা রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালে তার জবাব দেননি।

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারক ‘শেষ’ হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই ঘোষণার পর পরই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক ধাক্কায় ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে...
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বাজারে ক্রুড ওয়েল বা অপরিশোধিত তেলের দাম আজ বুধবার প্রায় ৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার পর ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞার সাময়িক ছাড় (ওয়েভার) প্রত্যাহারের সিদ্ধান্ত বাজারে নতুন করে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি করেছে।
৮ ঘণ্টা আগে
দেশে শিল্পায়নের প্রসার, উৎপাদন খাতের সম্প্রসারণ এবং সেবা খাতের দ্রুত বিকাশের পরও গ্রামীণ অর্থনীতির প্রধান ভিত্তি এখনো কৃষি। খাদ্য উৎপাদনের পাশাপাশি কর্মসংস্থান, গ্রামীণ মানুষের আয় এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশই কৃষিকে ঘিরে আবর্তিত হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রকাশ
১৫ ঘণ্টা আগে
দীর্ঘদিন প্রায় থমকে থাকা বেসরকারি খাতের ঋণের চাকা আবার ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে। টানা কয়েক মাসের নিম্নমুখী প্রবণতা পেরিয়ে শিল্প, বাণিজ্য ও সেবা খাতের উদ্যোক্তাদের মধ্যে ব্যাংকঋণ নেওয়ার আগ্রহ বাড়ছে।
১৬ ঘণ্টা আগে