
দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড বসুন্ধরা এলপি গ্যাস টানা পঞ্চমবারের মতো ভরসা ও শ্রেষ্ঠত্বের শিখরে বাংলাদেশের এলপিজি ক্যাটাগরিতে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-এর গৌরব অর্জন করেছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত ১৬ তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে এলপি গ্যাস ক্যাটাগরিতে এই স্বীকৃতি লাভ করে ব্র্যান্ডটি।
গত বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। বসুন্ধরা এল পি গ্যাস লিমিটেডের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন মো. রেদোয়ানুর রহমান (হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং), মাহবুব আলম (চিফ ফিন্যান্সিয়াল অফিসার), মো. আতাউর রহমান (এজিএম সেলস), অসিত সূত্রধর (ম্যানেজার, ক্রিয়েটিভ), মাইনুল হাসান (ডেপুটি ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং) এবং মাসুম বিল্লাহ (ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার)।
এই অর্জনের জন্য বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান ব্র্যান্ডটির অগণিত গ্রাহক, পরিবেশক, রিটেইলার, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এর আগে আন্তর্জাতিক মানসম্পন্ন সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পরপর তিনবার অর্জন করেছিল বসুন্ধরা এলপি গ্যাস।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম বিগত ১৬ বছর ধরে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-এর মাধ্যমে দেশের সর্বাধিক প্রিয় ও সফল ব্র্যান্ডগুলোকে সম্মানিত করে আসছে। কঠোর পরিশ্রম এবং মানসম্মত সেবার মাধ্যমে অর্জিত এই সাফল্য প্রদর্শন ও উদ্যাপনই এই অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. রেদোয়ানুর রহমান, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং, বলেন, ‘বসুন্ধরা এলপি গ্যাস গ্রাহকদের ভরসার প্রতীক হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। সেরা ব্র্যান্ডের স্বীকৃতি আমাদের পণ্য ও সেবার মান আরও উন্নত করতে উদ্দীপ্ত করবে।’
এই অর্জনের জন্য বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড পরিবারের পক্ষ থেকে আমরা আমাদের সম্মানিত গ্রাহক, অংশীদার এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই।

বহর সম্প্রসারণে বড় পরিকল্পনা হাতে নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তাৎক্ষণিক চাহিদা পূরণ এবং নতুন আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়াতে আগামী বছরের মধ্যে সর্বোচ্চ ১০টি উড়োজাহাজ লিজে আনার পরিকল্পনা করা হয়েছে।
৬ মিনিট আগে
দ্য এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এর ‘এসডিজি–৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ ক্যাটাগরিতে বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ নির্বাচিত হয়েছে গ্রামীণ হেলথটেক লিমিটেডের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’।
২ ঘণ্টা আগে
একটি অর্থনীতি তখনই পরিণত হয়, যখন সেখানে শুধু বড় শিল্পগোষ্ঠী নয়, নতুন উদ্যোক্তারাও নিয়মিত বড় হয়ে ওঠেন। কারণ, দীর্ঘ মেয়াদে প্রবৃদ্ধির—অর্থাৎ অর্থনীতির উৎপাদন ও আকার বৃদ্ধির শক্তি আসে নতুন প্রতিষ্ঠান, নতুন প্রযুক্তি ও নতুন প্রতিযোগিতা থেকে।
১১ ঘণ্টা আগে
সস্তা শ্রম, তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ স্থান, প্রবাসী আয় ও শক্তিশালী অভ্যন্তরীণ ভোগ—এই চার শক্তির অর্থনৈতিক মডেল বাংলাদেশকে গত তিন দশকে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের অর্থনীতিতে উন্নীত করেছে।
১ দিন আগে