Ajker Patrika

বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩২
বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো
ফাইল ছবি

বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি হওয়ার অভিযোগ পেলেও বেসরকারি আমদানিকারক ও অপারেটর কোম্পানিগুলো সরকারকে জানিয়েছে, দেশে পণ্যটির কোনো জোগান সংকট নেই। রয়েছে পর্যাপ্ত মজুতও।

অন্যদিকে বাজার ঘুরে দেখা গেছে বাস্তবতা ভিন্ন। মাঠপর্যায়ে তীব্র সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে খুচরা বিক্রেতারা সরকার নির্ধারিত ১,৬০০ টাকার ১২ কেজির এলপিজি সিলিন্ডার ২,২০০ টাকা পর্যন্ত হাঁকাচ্ছেন।

দেশের বর্তমান এলপিজি আমদানির পরিমাণ, সার্বিক মজুত ও সরবরাহ পরিস্থিতি, বাজারদর এবং আনুষঙ্গিক বিষয় পর্যালোচনার জন্য আজ সোমবার এক জরুরি সভার আয়োজন করে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৈঠক শেষে জ্বালানি বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বাজারে এলপি গ্যাসের কোনো ধরনের ঘাটতি বা সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রীকে পূর্ণ আশ্বস্ত করেছেন এলপিজি অপারেটররা। সভায় দেশের এলপিজি খাতের সার্বিক চিত্র বিস্তারিতভাবে উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রের বরাত দিয়ে মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বাজার থেকে গত আগস্ট মাসে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ টন এবং চলতি সেপ্টেম্বর মাসের ২২ তারিখ পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ৭৪২ টন এলপিজি দেশে আমদানি করা হয়েছে। সে হিসাবে দেশে এলপিজির সরবরাহ ও মজুত স্থিতি অত্যন্ত সন্তোষজনক। আমদানিকারক ও অপারেটরদের দাবি, বাজারে কৃত্রিম অস্থিরতা তৈরির মতো কোনো বাস্তবিক সংকট নেই।

সভার সভাপতি ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এলপিজির পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও গ্রাহকপর্যায়ে যেন কোনো কৃত্রিম সরবরাহ ঘাটতি তৈরি না হয় এবং অসদুদ্দেশ্যে কেউ যাতে মজুতদারি করে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক করেন। জবাবে এলপিজি অপারেটররাও বাজার স্বাভাবিক রাখতে সরকারের সঙ্গে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ ছাড়া বৈঠকে এলপিজি আমদানিকারক ও কোম্পানিগুলো তাদের ব্যবসা পরিচালনায় বিরাজমান বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত প্রতিবন্ধকতার কথা তুলে ধরলে মন্ত্রী তা শোনেন এবং দ্রুত সমাধানের জন্য জ্বালানি বিভাগকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জ্বালানিমন্ত্রী বলেন, এলপি গ্যাস আমদানির ক্ষেত্রে বিদ্যমান সব জটিলতা ও বাধা অপসারণে মন্ত্রণালয় সর্বাত্মক নীতিগত সহযোগিতা প্রদান করবে। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ ও স্বস্তিদায়ক করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত