
১ হাজার ৪০০ কোটি টাকার ভ্যাট জটিলতা নিরসনে পদ্মা অয়েল ও চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের কেউই ছাড় দিতে রাজি নয়। উভয় প্রতিষ্ঠানই নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে। ফলে এনবিআরের সঙ্গে উভয় পক্ষের বৈঠকটি কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। জাতীয় স্বার্থে স্পর্শকাতর হওয়ায় ভ্যাট কমিশনারেটও শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে পদ্মা অয়েলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজসহ অন্য কোনো পদক্ষেপও নিতে পারছে না।
জানা যায়, বিদেশি এয়ারলাইনসের কাছে জেট ফুয়েল বিক্রি করে তা রপ্তানি দেখিয়ে ভ্যাট দেওয়া থেকে বিরত রয়েছে পদ্মা অয়েল কোম্পানি। চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট একে ভ্যাট ফাঁকি হিসেবেই দেখছে। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত এ ফাঁকির পরিমাণ প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা। ভ্যাটের এ বিপুল অঙ্কের টাকা আদায়ে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট নানামুখী পদক্ষেপ নিলেও তাতে সাড়া দিচ্ছে না পদ্মা অয়েল। বিপিসির আওতাধীন এ সরকারি সংস্থাটি মনে করে তারা বিদেশি কোম্পানির কাছে জেট ফুয়েল রপ্তানি করেছে, তাই তার ভ্যাট হবে না। তবে রপ্তানির বিল ডলারে না নিয়ে টাকায় নেওয়ায় তাতে ভ্যাট প্রযোজ্য হয় বলে ভ্যাট দাবি করেছে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট।
বিষয়টির সুরাহার জন্য উভয় পক্ষকে নিয়ে গত রোববার এনবিআরে একটি বৈঠকও হয়। এতে উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকে বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে। তবে কোনো প্রতিষ্ঠান সরকারের প্রযোজ্য রাজস্ব দিতে অপারগতা প্রকাশ করলে তা আদায়ে আইনি পদক্ষেপ নিতে পারে এনবিআর ও এর সহযোগী বিভাগগুলো।

রেকর্ড মুনাফার বিপরীতে ১৫ শতাংশ পারফরম্যান্স বোনাসের দাবিতে সম্প্রতি আন্দোলনে নেমেছেন স্যামসাং ইলেকট্রনিকসের প্রায় ৪০ হাজার ইউনিয়নভুক্ত কর্মী। বেতন-ভাতা নিয়ে সমঝোতা না হওয়ায় আগামী মাস থেকে পূর্ণাঙ্গ ধর্মঘটে যাওয়ার পরিকল্পনা করছে শ্রমিক ইউনিয়ন। এই অচলাবস্থায় স্যামসাংয়ের প্রায় ২০ বিলিয়ন (২ হাজার কোটি)
১ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস শুরু করেছে বিশেষ ক্যাম্পেইন ‘ডাবল খুশি অফার (সিজন-৪)’। সম্প্রতি রাজধানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
৩ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনা ও রুপার দাম কমেছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সবচেয়ে ভালো মানের সোনার দাম এখন থেকে ২ লাখ ৪৪ হাজার ৭০৭ টাকা এবং সবচেয়ে ভালো মানের রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা।
৪ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে শিল্প খাতজুড়ে করের চাপ কমানোর জোর দাবি উঠেছে। ইস্পাত, লিফট-এস্কেলেটর, টেলিকমসহ ১৮টি শিল্প খাতের ব্যবসায়ীরা বলছেন, বর্তমান করকাঠামো ও ব্যয় চাপ অব্যাহত থাকলে তাঁদের ব্যবসায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
৬ ঘণ্টা আগে