বিক্রি হ্রাস ও ঢাকার কারখানা বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে দ্বিতীয় প্রান্তিকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) মুনাফায় ধস নেমেছে। চলতি বছরের এপ্রিল-জুন মেয়াদে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় ৮১ শতাংশ কমে এসেছে।
গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে প্রকাশিত তথ্যমতে, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বিএটিবিসির ইপিএস দাঁড়িয়েছে মাত্র ১ টাকা ৮০ পয়সা। এক বছর আগে এই সময়ে ইপিএস ছিল ৯ টাকা ৪৮ পয়সা। কোম্পানিটি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এক প্রান্তিকে কখনো এত কম মুনাফা করেনি।
এই ধসের প্রভাব পড়েছে অর্ধবার্ষিক হিসাবেও। জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৭ টাকা ৬৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ১৭ টাকা ১৪ পয়সা।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্রি কমে যাওয়া এবং ঢাকার কারখানা বন্ধ হওয়ার ফলে ব্যয় বাড়ে ও উৎপাদন বাধাগ্রস্ত হয়, যার প্রত্যক্ষ প্রভাব পড়ে মুনাফায়।
গত ১৪ মে পরিবেশবাদী সংগঠন ‘পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)’ মহাখালী ডিওএইচএস থেকে বিএটিবিসির তামাক কারখানা সরিয়ে নেওয়ার দাবি জানায়। এরপর ১ জুলাই কারখানাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে কোম্পানির নিবন্ধিত অফিস মহাখালী থেকে স্থানান্তর করে আশুলিয়ার দেওড়া, ধামসোনা, বলিভদ্র বাজারে নেওয়া হয়।
বিএটিবিসি বাংলাদেশে ডানহিল, লাকি স্ট্রাইক, কেন্ট, পলমল, কুল, বেনসন এবং রথম্যান্স ব্র্যান্ডের তামাকজাত পণ্য উৎপাদন করে। বিশ্বব্যাপী ব্যবসা পরিচালনাকারী এ প্রতিষ্ঠানটি তামাক বিক্রির দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৫৪ কোটি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে ইরান যুদ্ধ নিয়ে কূটনৈতিক আলোচনার সুযোগ সৃষ্টি হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম। আজ সোমবার তেলের দাম কমে গত এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থানে আছে। পাশাপাশি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলা সত্ত্বেও সৌদি আরব থেকে তেল সরবরাহ আংশিক....
২৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে চড়া দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি)। এ কারণে গত ছয় মাসে ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে সংস্থাটির। এতে অর্থসংকটে পড়তে যাচ্ছে বিপিসি। চলতি সেপ্টেম্বরে সমস্যা না হলেও অক্টোবরে জ্বালানি আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলা
৯ ঘণ্টা আগে
জীবনবিমা কোম্পানিগুলোর হাতে থাকা গ্রাহকদের দীর্ঘমেয়াদি তহবিল বিভিন্ন খাতে বিনিয়োগ করে আয় করা হয়। এই আয় থেকে ভবিষ্যতে পলিসিধারীদের দাবি, বোনাস ও অন্যান্য সুবিধা পরিশোধের সক্ষমতা তৈরি হয়। কিন্তু চলতি বছরের প্রথম তিন মাসে বড় অঙ্কের বিনিয়োগের বিপরীতে জীবনবিমা খাতের নামমাত্র আয় পরিলক্ষিত হয়েছে।
১০ ঘণ্টা আগে
পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার। আজ রোববার রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ মধ্যরাত থেকে নতুন এই দাম কার্যকর হবে।
১৩ ঘণ্টা আগে