
নারী উদ্যোক্তাদের দক্ষতা, সৃজনশীলতা ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) আয়োজনে রাজধানীর গুলশান শ্যুটিং ক্লাবে আয়োজিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ট্রেড ফেয়ার ফর উইমেন। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে জুলাই গণ-অভ্যুত্থানে ভূমিকা রাখা নারীদের সম্মানে এই মেলা আগামী ৬ মার্চ শুরু হয়ে চলবে ৮ মার্চ পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি বাহারি হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, নকশা করা কাপড়, নান্দনিক গয়না ও নানা ধরনের সৃজনশীল পণ্য প্রদর্শিত হবে।
আজ সোমবার রাজধানীতে ওয়েব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের সভাপতি নাসরিন আউয়াল মিন্টু।
তিনি বলেন, ওয়েব এই মেলার মাধ্যমে তার সিলভার জুবলি উদ্যাপন করতে যাচ্ছে। গত ২৫ বছরে সংগঠনটি দেশের হাজার হাজার নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ, পরামর্শ ও আর্থিক সহায়তা দিয়েছে। এই মেলা আয়োজনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের সাফল্য ও সম্ভাবনাকে দেশ ও বিশ্বদরবারে তুলে ধরা হবে।

নাসরিন আউয়াল মিন্টু বলেন, এবারের মেলার বিশেষ আকর্ষণ হলো জুলাই কর্নার, যা জুলাই গণ-অভ্যুত্থানে ভূমিকা রাখা নারীদের সম্মানে তৈরি করা হয়েছে। এই কর্নারের মাধ্যমে সেই সব নারীদের সাহসিকতা ও অবদানকে তুলে ধরা হবে।
এ ছাড়া মেলা চলাকালে নারী ও শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন স্কুলের ৩০০ শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
ওয়েব সভাপতি আরও বলেন, এই মেলা নারীদের আর্থিক স্বাধীনতা অর্জন এবং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি শুধু নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্যই নয় বরং সমাজে নারীদের অবদানকে আরও গতিশীল করবে।

সোনার দাম কমানো হলেও পরিবর্তন রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায় কেনাবেচা হচ্ছে।
৭ ঘণ্টা আগে
দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১৭ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
১৭ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
২১ ঘণ্টা আগে