
২০২৫ সালে দেশের ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপারব্যান্ড ওয়ালটনের পণ্য বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সাফল্য অর্জনে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক ও প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে গত বছর পণ্য বিক্রয় ও ব্যবসা সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় দেশব্যাপী বিভিন্ন জোনের আওতাধীন ১৬০টি ওয়ালটন প্লাজাকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া প্লাজা নেটওয়ার্কের ২৮ জন কর্মকর্তাকে ‘বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড’ সম্মাননা দেওয়া হয়।
‘অর্জনই আমাদের অঙ্গীকার’ স্লোগানে গত রোববার (১২ এপ্রিল) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত দিনব্যাপী ‘ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫’-এ সেরা প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক ও কর্মকর্তাদের হাতে পুরস্কার এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি চলতি বছরেও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতা মোকাবিলা করে পণ্য বিক্রয়, অর্থ আদায় ও মুনাফায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে অনুষ্ঠানে প্লাজা ব্যবস্থাপক ও বিক্রয় প্রতিনিধিদের সময়োপযোগী ও কৌশলগত নানা দিকনির্দেশনা দেয় ওয়ালটন কর্তৃপক্ষ।
সকালে বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান প্রমুখ।
ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওয়ালটন প্লাজার পাঁচ শতাধিক কর্মকর্তা অংশ নেন। তাঁদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে ওয়ালটন করপোরেট প্রাঙ্গণ।
পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, ওয়ালটনের সবচেয়ে শক্তিশালী সেলস প্ল্যাটফর্ম ও শক্তির বড় এক উৎস এখন প্লাজা নেটওয়ার্ক। তারা ওয়ালটন পণ্যের বিক্রয় ও মার্কেট শেয়ার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিক্রয় বৃদ্ধিতে প্লাজা ব্যবস্থাপক ও বিক্রয় প্রতিনিধিদের আরও নতুন নতুন উদ্ভাবনী কৌশল অবলম্বনের দিকনির্দেশনা দেন তিনি।
ওয়ালটন হাই-টেকের ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক টালমাটাল অবস্থার মধ্যে ওয়ালটনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দেশজুড়ে বিস্তৃত প্লাজাগুলো বিশেষ অবদান রাখছে। সাফল্যের এই ধারাবাহিকতা ওয়ালটন প্লাজা বজায় রাখবে বলে আমাদের প্রত্যাশা।’
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের এমডি ও প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম বিক্রয় ব্যবস্থাপক এবং প্রতিনিধিদের সামনে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। দেন প্রয়োজনীয় দিকনির্দেশনা। তিনি বলেন, ‘দেশের নম্বর ওয়ান ও সর্ববৃহৎ সেলস নেটওয়ার্ক ওয়ালটন প্লাজা। এটা নিঃসন্দেহে আমাদের জন্য এক বড় অর্জন। ওয়ালটন প্লাজার প্রতি ক্রেতাদের আস্থা, বিশ্বাস ও নির্ভরতা বজায় রাখাই আপনাদের এখন মূল দায়িত্ব।’ আগামী অর্থবছরে প্লাজার সেলস, কালেকশন ও মুনাফার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপাশি সেই লক্ষ্যমাত্রা অর্জনের বিপরীতে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের সুযোগ দেওয়ার ঘোষণা দেন তিনি।
ওয়ালটন প্লাজার চলমান বিক্রয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিক্রয় কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা দেন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ওয়ালটন প্লাজার দিনব্যাপী ওই পুরস্কার প্রদান অনুষ্ঠান।

দেশে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের বিস্তার দ্রুত বাড়লেও প্রযুক্তিগত অন্তর্ভুক্তি এখনো অসম ও অসম্পূর্ণ রয়ে গেছে। ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও দক্ষতা, নিরাপত্তা সচেতনতা এবং সমান সুযোগ নিশ্চিত হয়নি—এমন চিত্রই উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’...
১ ঘণ্টা আগে
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৫ এপ্রিল) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্বজুড়ে খাদ্যনিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দরমিত গিল। ১৫ এপ্রিল এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সংঘাতের অর্থনৈতিক প্রভাব দ্রুত ছড়িয়ে পড়লে আরও কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়তে পারে।
৫ ঘণ্টা আগে
জনতা ব্যাংক পিএলসির ৮৮১তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে