দেউলিয়া হওয়ার পথে চীনের অন্যতম বৃহত্তম আবাসন ব্যবসাপ্রতিষ্ঠান এভারগ্র্যান্ডে। তবে প্রতিষ্ঠানটি দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রের আদালতের কাছে আবেদন করেছে এর ঋণ পুনর্নবায়ন করতে, যা বিশ্বের ইতিহাসে অন্যতম বড় ঋণ পুনর্নবায়নের আবেদন। বিশ্লেষকেরা বলছেন, এই প্রতিষ্ঠানের সংকট ইঙ্গিত দেয় যে চীনা অর্থনীতি বড় ধরনের সংকটের মুখে রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এভারগ্র্যান্ডের সংকট চীনা অর্থনীতির নজিরবিহীন সংকটের পোস্টারবয় হিসেবে প্রকাশ পেয়েছে। কারণ, চীনের আবাসন খাতে ব্যয় দেশটির মোট অর্থনীতির প্রায় এক-চতুর্থাংশ। এর আগেও এই খাত ২০২১ সালে তারল্যসংকটে ভুগেছে।
এদিকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রের দেউলিয়াত্ব সংক্রান্ত বিধিমালার ১৫ অধ্যায়ের আওতায় সে দেশের আদালতের কাছে আরজি জানিয়েছে এভারগ্র্যান্ডে। এই বিধিমালা যুক্তরাষ্ট্রে নথিবদ্ধ নয়, কিন্তু ঋণদাতাদের সঙ্গে ঋণ পুনর্নবায়নের লক্ষ্যে আলাপ চালিয়ে যাচ্ছে এবং সেই অবস্থায় যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ স্থানান্তর করতে চায়।
বিষয়টির সঙ্গে জড়িত দুটি সূত্র জানিয়েছে, আপাতদৃষ্টিতে এই আবেদন নিয়মমাফিক। কিন্তু এই প্রতিষ্ঠানের প্রায় ৩০০ বিলিয়ন ডলার দায় রয়েছে, যার একাংশ আবার যুক্তরাষ্ট্রে পুনর্নবায়ন করার প্রচেষ্টা চলছে। তবে বিষয়টি খুব একটা সহজ হবে না। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় ওই সূত্র দুটি নিজেদের নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে।
এভারগ্র্যান্ডে আনুষ্ঠানিকভাবে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, এভারগ্র্যান্ডের ৩০০ বিলিয়ন ডলার ঋণের মধ্যে অফশোর তথা বৈদেশিক ঋণই ৩১ দশমিক ৭ বিলিয়ন ডলার। এই ঋণ পুনর্নবায়ন করতে চলতি মাসের শেষ দিকে প্রতিষ্ঠানটি ঋণদাতাদের সঙ্গে আলোচনায় বসবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আবদুর রহমানের অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিত করে তিন বছরের জন্য তাঁকে ওই পদে চুক্তিতে নিয়োগ দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৭ মিনিট আগে
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপিএ) একীভূত করে গঠিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে তাদের কাজ শুরু করেছে।
৫ ঘণ্টা আগে
দেশে দৈনিক ৩৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও নিয়মিত ২৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হয়। তবে গত ২১ জুলাই সাগরে ভাসমান এক্সিলারেট এনার্জির টার্মিনালে আগুন লেগে গেলে সরবরাহ কমতে থাকে। গত এক মাসে সামিট ও এক্সিলারেট এনার্জির দুইটি টার্মিনালে বারবার বিপত্তি দেখা দিলে দেশে...
১ দিন আগে
বাণিজ্য চুক্তি নিয়ে কয়েক দিনের আলোচনা ব্যর্থ হওয়ায় কানাডার বেশ কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২২ আগস্ট) থেকে নতুন এ শুল্ক কার্যকর হয়েছে। এর জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা করেছেন এবং পাল্টা...
১ দিন আগে