দেশের কৃষি খাতের টেকসই ও সুষম উন্নয়নে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে চলতি ২০২৫-২০২৬ অর্থবছরেই ৫ হাজার কিলোমিটার খাল খননের কাজ পুরোদমে এগিয়ে চলছে। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) প্রধান কার্যালয় কৃষি ভবনে আয়োজিত এক সভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ এই তথ্য জানান।
বিএডিসির অডিটোরিয়ামে ‘নন-ইউরিয়া সার ব্যবস্থাপনা’ শীর্ষক এই সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও জানান, দেশের প্রান্তিক কৃষকদের সঠিক সেবা নিশ্চিত করতে খুব শিগগিরই ‘কৃষক কার্ড’ বিতরণের কাজ শুরু হতে যাচ্ছে।
বিএডিসির কার্যক্রমকে আরও গতিশীল ও সুচারুভাবে তদারকির লক্ষ্যে আয়োজিত এই সভায় কৃষিমন্ত্রী বলেন, কৃষি ছাড়া একটি দেশের উন্নয়ন কোনোক্রমেই ফলপ্রসূ হতে পারে না। কৃষি মূলত একটি জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি। তাই কৃষিকে প্রাধান্য দিয়ে দেশের উন্নয়নের কারিগর কৃষকদের পাশে দাঁড়াতে হবে।
দেশে সারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আশ্বস্ত করে মন্ত্রী জানান, বর্তমানে দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ভবিষ্যতে সার আমদানির প্রবাহ অব্যাহত থাকায় কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই।
সার পরিবহনে স্বচ্ছতা ও ব্যয় কমানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, বিদ্যমান পরিবহন ব্যবস্থার পাশাপাশি সাশ্রয়ী ও জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে রেলওয়ের মাধ্যমে সার পরিবহনের সম্ভাব্যতা যাচাইয়ের কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ এবং বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া কৃষি মন্ত্রণালয় ও বিএডিসির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রতিনিধিরা এই গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন।

দেশের বাজারে আবারও সোনার দাম কমাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৪০ টাকা।
৫ ঘণ্টা আগে
রেমিট্যান্সের ওপর ভর করে রিজার্ভে কিছুটা স্বস্তি মিললেও আমদানি-রপ্তানির ভারসাম্য থেকে শুরু করে বৈদেশিক লেনদেনের সার্বিক হিসাবে অস্বস্তি কাটেনি। রেকর্ড বাণিজ্য ঘাটতি নিয়ে শেষ হওয়া আগের অর্থবছরের পর নতুন অর্থবছরের শুরুতেও সেই ঘাটতির চাপ কমার বদলে বেড়েছে।
১৩ ঘণ্টা আগে
ইতালির ভেনিসে অভিনেত্রী ও শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে শিশু কল্যাণকেন্দ্রিক উদ্যোগ সিজিইপি। হামলাটি জুলাই ২০২৪-এর অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থকদের ওপর দেশের বাইরে আওয়ামী লীগের সমর্থকদের ধারাবাহিক হামলার অংশ বলেও দাবি করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
সুগন্ধি চালের স্থানীয় বাজারদর দীর্ঘদিন ধরেই ঊর্ধ্বমুখী। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে সরবরাহ কম। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের হাতে কোনো সুগন্ধি চালের মজুত নেই, সবই বিক্রি করে দিয়েছেন। কৃষকের পাশাপাশি বিক্রেতাদেরও অভিযোগ, বাজারে সুগন্ধি চালের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি করা হয়েছে। এ খাতের বড় ব্যবসায়ীরা
১৭ ঘণ্টা আগে