লিথুয়ানিয়ার সঙ্গে চীনের বাণিজ্য বিতর্কের পর সদস্য দেশগুলোকে রক্ষায় বাণিজ্য কৌশল প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর আওতায় কোনো সদস্য দেশের ওপর ভিন্ন দেশ চাপ প্রয়োগ করলে, পাল্টা ওই দেশটির ওপর নানা ধরনের বিধিনিষেধ দেওয়া যাবে।
নতুন এই বাণিজ্য অস্ত্র প্রয়োগ করা হলে ইউরোপের ২৭টি দেশের জোট নিজের সদস্য দেশকে রক্ষায় চাপ প্রয়োগকারী দেশের পণ্যে শুল্ক আরোপ, বিনিয়োগ সীমিত করা ও সরকারি চুক্তিতে অংশ নেওয়ার সুযোগ সীমিত করতে পারবে। এ পদক্ষেপকে ‘অর্থনৈতিকভাবে জিম্মি’ করার সমার্থক হিসেবে দেখা হচ্ছে।
ইইউ অর্থনীতি কমিশনার ভালদিস দোমব্রোভস্কিস বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ইইউ যেসব ধরনের অর্থনৈতিক জবরদস্তিকে প্রত্যাখ্যান করে, তার জোরালো সংকেত দেয় নতুন এই উদ্যোগ। আমরা আমাদের বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষায় আরও দৃঢ় হব।’
তাইওয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারের জের ধরে চীন সদস্য দেশ লিথুয়ানিয়ার ওপর বাণিজ্য বিধিনিষেধ দেওয়ার পর ইইউ অর্থনৈতিক পেশিশক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে। কারণ, তাইওয়ানকে নিজের অঞ্চল বলে দাবি করে বেইজিং।
ইইউ এরই মধ্যে বিধিনিষেধ নিয়ে শীর্ষস্থানীয় বাণিজ্য অংশীদার চীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দ্বারস্থ হয়েছে। তবে লিথুনিয়ার ওপর চাপ প্রয়োগের বিষয়টি অস্বীকার করেছে।
এক বছরের আলোচনার পর ইইউ সদস্য রাষ্ট্র ও আইনপ্রণেতারা আলোচনা করে এই বাণিজ্য অস্ত্র ব্যবহারে সম্মত হলো।
ইইউ পার্লামেন্ট ও সদস্য দেশগুলো আনুষ্ঠানিক অনুমোদনের পর এ বছরই পরের দিকে এটা কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে।
এই বাণিজ্য অস্ত্র এখন ইউরোপীয় কমিশনের কাছে আরও ক্ষমতা দেবে। কিন্তু মধ্যস্থতার প্রচেষ্টা ব্যর্থ হলেই কেবল শেষ চেষ্টা হিসেবে এটি ব্যবহার হবে।
সাধারণত ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো কমিশনে অভিযোগ করে। সেখানে জবরদস্তি থাকলে সিদ্ধান্ত দিতে চার মাস সময় লাগে। কিন্তু তার জন্য সংখ্যাগরিষ্ঠ ইইউ সদস্য দেশের সম্মতির দরকার হয়।
তেমন সিদ্ধান্ত হলে মধ্যস্থতার পর্ব শুরু হয়, যাতে সংশ্লিষ্ট তৃতীয় দেশকে আপত্তিকর পদক্ষেপ বাতিল করাতে রাজি করাতে চায় কমিশন।
এই উদ্যোগ ব্যর্থ হলেই তবে ইইউ তার নতুন বাণিজ্য অস্ত্র প্রয়োগ করতে পারবে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের জোট আসিয়ানের সঙ্গে চীনের বাণিজ্য গত এক বছরে ১ ট্রিলিয়ন বা এক লাখ কোটি মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। চলতি বছরেও এই গতি বজায় আছে। চীনের বাণিজ্য উপমন্ত্রী ইয়ান তোং আজ মঙ্গলবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন...
৩ ঘণ্টা আগে
১৯৮৪ সালের বিধিমালা সংশোধন করে নতুন বিধিমালা করা হচ্ছে। বর্তমান সরকার বেসামরিক বিমান চলাচল খাতে বিনিয়োগ বৃদ্ধিকে গুরুত্ব দিচ্ছে। তাই নতুন বিধিমালা ব্যবসা ও বিনিয়োগবান্ধব করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে...
৭ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্ব অর্থনীতিতে মন্দা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি। তিনি বলেন, এআই বৈশ্বিক আর্থিক ব্যবস্থার জন্য বড় ধরনের সাইবার নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে।
১২ ঘণ্টা আগে
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও সম্প্রসারণে বাংলাদেশকে ১৭ কোটি ৫০ লাখ ডলার (১৭৫ মিলিয়ন ডলার) ঋণ দেওয়ার অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সহজ শর্তের এই ঋণে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের দুর্গম ২৬টি উপজেলায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে।
১৪ ঘণ্টা আগে