আগামীকাল মঙ্গলবার ১০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রয়ের নিলাম হতে যাচ্ছে। আগামীকাল নিলামটি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে এ বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়, নিলামে ২ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের (ফেস ভ্যালু) ১০ বছর মেয়াদি বন্ড ইস্যু করা হবে। বন্ডটির কুপন বা মুনাফা বার্ষিক কাট অফ ইল্ড হারে নির্ধারিত হবে এবং মুনাফা ষাণ্মাসিক ভিত্তিতে পরিশোধ করা হবে। নিলামে কেবল সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সরাসরি বিড দাখিল করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের নিজস্ব খাত বা ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পক্ষ থেকে প্রাইমারি ডিলারের মাধ্যমে বিড জমা দিতে পারবে।
এদিকে অংশগ্রহণকারীদের প্রতি ১০০ টাকার ফেস ভ্যালু বন্ডের জন্য কাঙ্ক্ষিত ইল্ড হার ও ক্রয়ের পরিমাণ উল্লেখ করে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএমআই ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে বিড দাখিল করতে হবে। বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের পূর্বানুমতি সাপেক্ষে আগের প্রচলিত সিল-কভার ম্যানুয়াল পদ্ধতিতে বিড জমা দেওয়ার সুযোগও রাখা হয়েছে।

রাজধানীর গুলশানে অবস্থিত মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দুই পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং নগদের বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।
৩ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনা ও রুপার দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে। বাজুস নির্ধারিত নতুন দামে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৭ হাজার ১১৬ টাকা।
৫ ঘণ্টা আগে
টুয়েলভ, লা রিভ, সেইলর, ক্যাটস আই, রিচম্যান, জেন্টল পার্ক, আড়ং, রঙ বাংলাদেশ, অঞ্জন’স, দেশাল, কে ক্র্যাফট কিংবা সাদাকালো—দেশি ফ্যাশন হাউসের জগতে প্রতিটি পরিচিত ব্র্যান্ড। তবে পোশাকের বাজারে প্রতিষ্ঠিত হাউসের সংখ্যা শতাধিক। ছোট-বড় মিলিয়ে দেশে ফ্যাশন হাউস রয়েছে পাঁচ সহস্রাধিক।
১৫ ঘণ্টা আগে
গ্রাহকদের ট্রেজারি বন্ড জামানত রেখে ঋণ দেওয়ার সুযোগ পাচ্ছে ব্যাংকগুলো। এ বিষয়ে কয়েকটি নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
১৯ ঘণ্টা আগে