বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার অর্থ আটকা পড়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ২ হাজার ৩০৪ কোটি টাকার বেশি।
আজ রোববার এয়ারলাইনসের আন্তর্জাতিক সংগঠন দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইএটিএর প্রতিবেদনে বাংলাদেশসহ অন্য কয়েকটি দেশে উড়োজাহাজ সংস্থাগুলোর ডলার আটকে থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে। আইএটিএ বলছে, আটকে থাকা অর্থের পরিমাণ দ্রুত বাড়ছে। এ কারণে সংশ্লিষ্ট দেশগুলোর বাজারে নির্বিঘ্নে আন্তর্জাতিক বিমানসেবা পরিচালনার বিষয়টি হুমকির মুখোমুখি হয়েছে।
এয়ারলাইনসের অর্থ আটকা রয়েছে—বিশ্বের এমন শীর্ষ পাঁচটি দেশের নাম প্রকাশ করেছে আইএটিএ। বিশ্বজুড়ে যত পরিমাণ অর্থ আটকা রয়েছে তার ৬৮ শতাংশই ওই পাঁচ দেশে বলে জানিয়েছে আন্তর্জাতিক এই সংস্থা। সবচেয়ে বেশি অর্থ আটকা পড়েছে নাইজেরিয়ায়—৮১ কোটি ২২ লাখ ডলার। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ—২১ কোটি ৪১ লাখ ডলার।
এয়ারলাইনসের আন্তর্জাতিক এই সংগঠন বলেছে, চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে আটকা পড়া অর্থের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৪৭ শতাংশ বেশি। গত বছরের এপ্রিলে বিশ্বজুড়ে এই অর্থের পরিমাণ ১৫ হাজার ৫০০ কোটি টাকা (১৫৫ কোটি ডলার) থাকলেও ২০২৩ সালের এপ্রিলে তা বেড়ে হয়েছে ২২ হাজার ৭০০ কোটি টাকার বেশি (২২৭ কোটি ডলার)।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৬ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৬ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৮ ঘণ্টা আগে