দেশে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। অনেক সংগঠন এবং স্বেচ্ছাসেবক সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে তহবিল গঠন করছেন।
তাৎক্ষণিক এ তহবিল গঠনে বেশি ব্যবহার হচ্ছে মোবাইল আর্থিক সেবাগুলো। তবে দৈনিক ও মাসিক লেনদেনের সীমাবদ্ধতার কারণে বিপাকে পড়ছেন তাঁরা। এমন পরিস্থিতিতে দৈনিক ও মাসিক লেনদেনের সীমা বাড়িয়েছে বিকাশ লিমিটেড।
এক বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতি বিবেচনায় বিকাশের কিছু সেবার দৈনিক ও মাসিক লেনদেন সীমায় পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন গ্রাহক এজেন্ট থেকে দৈনিক ৫০ হাজার টাকা ক্যাশ ইন করতে পারবেন। আর এক মাসে এজেন্ট থেকে ক্যাশ ইন করতে পারবেন সর্বোচ্চ ৩ লাখ টাকা।
একজন গ্রাহক প্রতিদিন ৫০ হাজার টাকা সেন্ড মানি করতে পারবেন। আর এক মাসে সেন্ড মানি করতে পারবেন সর্বোচ্চ ৩ লাখ টাকা।
এ ছাড়া একজন গ্রাহক এজেন্টের কাছ থেকে এক দিনে ক্যাশ আউট করতে পারবেন ৫০ হাজার টাকা। আর এক মাসে এজেন্টের কাছ থেকে ক্যাশ আউট করা যাবে ২ লাখ ৫০ হাজার টাকা।

১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বেড়ে ১ হাজার ৭২৮ টাকা দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ায় এপ্রিল মাসের জন্য এ দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
৩ ঘণ্টা আগে
জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত রয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী তেলবাহী জাহাজগুলো আসছে। ফলে চলতি এপ্রিল মাসে জ্বালানি তেলের জোগান পুরোপুরি নিরাপদ বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
৩ ঘণ্টা আগে
ইরানে আরও তীব্র আক্রমণ চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই ঘোষণার পর বিশ্বে জ্বালানি তেলের বাজারে বেড়েছে অস্থিরতা। সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। ফলে আজ বৃহস্পতিবার তেলের দাম ব্যারেলপ্রতি ৫ ডলারের বেশি বেড়েছে।
৩ ঘণ্টা আগে
সব রুটের টিকিট মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে নভোএয়ার। এ ছাড়া কক্সবাজার ভ্রমণের জন্য আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
৭ ঘণ্টা আগে